মঙ্গলবার, 8 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ত্বোহা, সাধারণ সম্পাদক মঈন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ - ১:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের ত্বোহা। একই সঙ্গে, সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আব্দুল আল মঈন।

 

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। পরে সদস্যদের পরামর্শক্রমে সাধারণ সম্পাদককে মনোনীত করা হয়। ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) ওই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

 

এসময় কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। 

 

এসময় শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত আবু নাসের ত্বোহাকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা ও কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান আজিজুর রহমান আজাদ। পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে আব্দুল্লাহ আল মঈনকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি আবু নাসের ত্বোহা।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য সাবেক শাখা সভাপতি ফখরুল ইসলামসহ শাখার সাবেক সভাপতিবৃন্দ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: প্রস্তুতি শেষ, ভর্তি যুদ্ধ শুরু

বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

ঢাবির অধিভুক্ত সাত কলেজের সনদপত্র নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: নিশ্চিত করল ঢাবি প্রশাসন

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে আসামী পালাতে গিয়ে আহত

বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস: নিরাপদ মা, সুস্থ জাতি গঠনের অঙ্গীকার

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ মাস ধরে মনোচিকিৎসক নেই, সেবা সংকটে শিক্ষার্থীরা

৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মানববন্ধন:

‘আমাদের দেশে ফসল উৎপাদনে সার ব্যবহারের প্রবণতা বেশি’ – বাকৃবির কৃষি অনুষদের ডিন

লংগদুতে, পার্বত্য ছাত্র পরিষদের পিসিসিপি’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে মৎস্য অধিদপ্তরের ৩৯৫ পদে নিয়োগের দাবিতে মানববন্ধন