শুক্রবার, 25 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দীর্ঘ ১৬ বছর পর গরুর হাট উদ্ধার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ - ২:৪৮ অপরাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর পবায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট ১৬ বছর পর পুনরায় চালু করা হয়েছে। দুপুরে ক্রতা–বিক্রেতাদের সমাগমে রাজশাহীর পবায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট ১৬ বছর পর পুনরায় চালু করা হয়েছে । রাজশাহীর পবা উপজেলার একটি ঐতিহ্যবাহী পশুর হাট দামকুড়া।

উপজেলার দামকুড়া গ্রামের এই হাটে ১৬ বছর আগেও রমরমা কেনাবেচা হয়েছে। তখন হাটের নিলাম ডাক উঠত দুই কোটি টাকার বেশি। ২০০৮ সালের পর থেকে একটি সিন্ডিকেট এ হাটটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা নামমাত্র মূল্যে ডেকে নিয়ে ফেলে রাখত; কোনো পশু বেচাকেনা হতো না। ১০ কিলোমিটার দূরে রাজশাহী সিটি হাটকে চালু করার জন্য এই তৎপরতাকে ‘চক্রান্ত’ বলে অভিযোগ এখানকার বাসিন্দাদের। দীর্ঘ ১৬ বছর পর উৎসবমুখর পরিবেশে , দামকুড়া পশুহাট আবার চালু করা হয়েছে। হাটের প্রথম ক্রেতা ও বিক্রেতাকে পুরস্কৃতও করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী। তিনি হাটটি ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে এক বছরের জন্য ইজারা নিয়েছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আগের বছর হাটটি মাত্র ৩৬ লাখ টাকায় ইজারা নিয়েছিল ‘সিন্ডিকেট’। এর আগের বছর ইজারামূল্য ছিল ৩৭ লাখ টাকা। এক যুগের বেশি সময় ধরে একনাগাড়ে হাটটি এত দিন ইজারা নিয়েছিলেন রাজশাহী নগরের বাসিন্দা রেজাউনুর রহমান। তিনি রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের ছেলে। তাঁরা একই সঙ্গে রাজশাহী নগরের সিটি হাটেরও ইজারাদার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তাঁরা গা ঢাকা দিয়েছেন। নতুন করে চালু হওয়া দামকুড়া পশুহাটে ক্রেতা-বিক্রেতাদের উৎসাহিত করার জন্য গরুপ্রতি ৪০০ টাকা এবং ছাগলপ্রতি ১৫০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। অথচ পাশেই সিটি হাটে একটি গরুর ক্রেতার কাছ থেকে ৮০০ টাকা টোল আদায় করা হয়। আবার বিক্রেতার কাছ থেকে নেওয়া হয় ২০০ টাকা। সরকারি নিয়ম অনুযায়ী ছাগলের জন্য বিক্রয়মূল্যের ৫ শতাংশ টোল আদায় করার কথা; কিন্তু দামকুড়া পশুহাটে মোটে ১৫০ টাকা নেওয়া হচ্ছে। হাটের প্রথম গরু ও ছাগল ক্রেতাকে উৎসাহিত করা জন্য এক হাজার টাকা ও একটি ছাতা উপহার দেওয়া হয়। এ ছাড়া বিক্রেতাকে কোনো টোল দিতে হয়নি বলে জানিয়েছেন পশুহাটের ইজারাদার শাহজাহান আলী।

তিনি বলেন, ‘১৯৮৯ সালে সর্বপ্রথম দামকুড়া পশুহাটটি চালু হয়। কিন্তু ২০০৮ সালের পর থেকে কৌশলে দামকুড়া পশুহাটটি বন্ধ রাখা হয়েছিল। সপ্তাহে বুধ ও রোববার এই দুই দিন নগরের সিটি হাট ও দামকুড়া পশুহাট বসে। এই দুই হাটের বার একই হওয়ায় কৌশলে ইজারা নিয়ে দীর্ঘ ১৬ বছর বন্ধ রাখা হয়েছিল দামকুড়া পশুহাটটি। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় কাগজে–কলমে সবকিছু ঠিক থাকলেও প্রতিবছর প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব থেকে সরকারকে বঞ্চিত করা হয়েছে।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে মৎস্যজীবী লীগ সভাপতির গ্রেফতার

মৎস অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও দ্রুত নিয়োগের দাবিতে জাবিপ্রবিতে মানববন্ধন

মেধাবীদের সাইকেল উপহার দিলেন রাজশাহী জেলা প্রশাসন

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভাটারায় ছাত্র বিক্ষোভ

পবিপ্রবিতে দূর্যোগে পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা

খুবিসাস এর সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম

রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে কাল

ইবি ক্যাম্পাস সংস্কারে উপাচার্য বরাবর ছাত্রশিবিরের ১১০ দফা প্রস্তাবনা

ইবি ক্যাম্পাস সংস্কারে উপাচার্য বরাবর ছাত্রশিবিরের ১১০ দফা প্রস্তাবনা

আদালতের রায় এবং সরকারি নির্দেশনা কোনটাই মানেন না আনন্দমোহন কলেজের প্রভাষক আবুল বাশার

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ইবিতে রক্তদান ও গেটটুগেদার