শনিবার, 10 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে সমন্বয়কারীদের উপর হামলার অভিযোগে ২ জন গ্রেফতার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ১০ মে ২০২৫ - ৭:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদ সভা-বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ ৪ জনের উপর হামলার ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক দুইজন হলেন মোঃ নুর আলম চৌধুরী ও রেজাউল হাসান রাজু।

শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাস গাড়িযোগে পালানোর সময় বাসের টিকিটসহ জনতা তাদের আটক করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহদী হাসানসহ ৪ জনের হামলার ঘটনা ঘটে। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন শেষে ফেরার পথে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় নার্সিং ইনস্টিটিউটের সামনে তাদের উপর হামলা চালায় ৬-৭ জনের একদল দুবৃত্ত।

আহত মাহদী হাসান “হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ”-এর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, অপর আহত তিনজন হলেন মোঃ রকি, অন্তর মিয়া ও সাইদুল। ঘটনার পর ওইদিন রাত সাড়ে ৯টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদারের নেতৃত্বে শহরের টাউনহলের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যদিও জয় বাংলা বলে তাদের উপরে হামলা করা হয়েছে মূলত তারা আওয়ামী লীগ নয়। অন্য একটি কুচক্রী মহল সন্ত্রাসী গোষ্ঠী তাদের বিরুদ্ধে প্রশাসনকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। এছাড়া তাদের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ এর বহিস্কৃত সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক সাকিবের নেতৃত্বে হামলা করা হয়।

এ বিষয়ে সদর থানায় ৬/৭ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে। এরই ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার, মালিকদের নিকট হস্তান্তর

ঘোড়ার প্রাণঘাতী গ্ল্যান্ডার্স রোগ বিষয়ে বাকৃবিতে সেমিনার

ইরানে বাংলাদেশি কূটনীতিকের বাসায় ইসরায়েলি হামলা

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫ এর ময়মনসিংহ বিভাগীয় বাছাই সম্পন্ন

রূপগঞ্জে ৭৫ জন মেধাবী পেল ছাত্রশিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

নড়াইলে যুবকের মরদেহ উদ্ধার 

নড়াইলে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর

প্রথম ধাপের ভর্তি শেষে বুটেক্সে ৫১ শতাংশ আসন ফাঁকা

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ  গ্রেফতার দুইজন

জুলাই অভ্যুত্থানে ৫ হাজার মানুষ মারার হুমকি, পবিপ্রবি শিক্ষক বরখাস্ত