সোমবার, 14 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

“ডিনস অ্যাওয়ার্ড চালুর প্রক্রিয়াও চলমান রয়েছে”– বাকৃবি অধ্যাপক বাহানুর

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ১৪ জুলাই ২০২৫ - ৫:৩০ অপরাহ্ন

“জুলাই-ডিসেম্বর/২০২৪ সেমিস্টারে ৩৩ জন শিক্ষার্থীকে এককালীন সাড়ে ৭ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে এবং ডিনস অ্যাওয়ার্ড চালুর প্রক্রিয়াও চলমান রয়েছে”- এমনটিই বলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন ও দরিদ্র শিক্ষার্থী বৃত্তি ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

 

সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে ভেটেরিনারি অনুষদীয় মেডিসিন কনফারেন্স রুমে আয়োজিত দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

ড. মো. বাহানুর রহমান আরো বলেন, “ওই বৃত্তি প্রদানের প্রধান শর্ত হলো পরীক্ষায় কোনো বিষয়ে ফেল করা যাবে না এবং বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীই এই শর্ত যথাযথভাবে অনুসরণ করেছে এবং পড়াশোনাতে ভালো করছে। আমাদের এই বৃত্তি প্রদানের মূল উদ্দেশ্য হলো যাতে কোনো শিক্ষার্থী কেবল অর্থসংকটের কারণে পড়াশোনায় পিছিয়ে না পড়ে।”

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। 

 

উপাচার্য বলেন, “উদ্যোগটি নিঃসন্দেহে মহৎ ও অত্যন্ত প্রশংসনীয়। আমার প্রত্যাশা থাকবে অন্যান্য অনুষদগুলোও ভেটেরিনারি অনুষদ থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগটি অনুসরণ করবে।”

 

তিনি আরও বলেন, “আমি মনে করি, যেসব শিক্ষার্থী প্রতি সেমিস্টারের পরীক্ষায় প্রথম হয়, তাদেরকেও সম্মানিত করার উদ্যোগ নেওয়া উচিত। এতে তারা তাদের মেধার স্বীকৃতি পাবে এবং পড়াশোনার প্রতি আরও আগ্রহ ও উৎসাহ অর্জন করবে।”

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির শিক্ষক সমিতির সভাপতি ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি ফান্ড কমিটির সদস্য অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

এম আলমগীরের সঞ্চালনায় জাবিপ্রবিতে হতে যাচ্ছে এনডিএফ বিডির দুই দিনব্যাপী বিতর্ক উৎসব

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ড্র; খেলা শুরু ১৩ নভেম্বর

ভারতে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ তারেক রহমানের

ডিআইইউতে সরস্বতী পূজার আয়োজন

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত, সর্বোচ্চ ৮৬.৫ মার্ক

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জয়পুরহাটে স্ত্রীকে দিয়ে সাংবাদিক ও ছাত্রদল নেতাকর্মীদের নামে মামলা করালেন আ.লীগ নেতা

বছরের শুরুতে নতুন বই ও পুরস্কার তুলে দেন জেলা সদস্য মিনহাজ মুরশিদ

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সৌদিতে বাংলাদেশি প্রবাসী অপহরণের ২৬ ঘণ্টা পর উদ্ধার, দূতাবাস থেকে মেলেনি সহযোগিতা