শনিবার, 15 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে জমকালো আয়োজনে নর্থ বেঙ্গল এসোসিয়েশনের নবীন বরণ ও পিঠা উৎসব

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:২০ পূর্বাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে জমকালো আয়োজনের মাধ্যমে উত্তরবঙ্গ (রাজশাহী ও রংপুর বিভাগ) থেকে আগত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪.৩০ ঘটিকায় নর্থবেঙ্গল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এর উপস্থিতিতে এ আয়োজন শুরু হয়।

 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি আজমাইন ইকতিদার ও সাধারণ সম্পাদক মুনতাসীর রিয়াদ।

 

পরে নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য ও ক্রেস্ট দিয়ে বরণ করেন অধ্যাপক ড. ননী গোপাল সাহা, অধ্যাপক ড.অসীত কুমার পাল, ড. মো: শাহআলম এবং ড. প্রদীপ কুমার সরকার।

অনুষ্ঠানের পরবর্তী অংশ হিসেবে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মো: আলী আজগর ও আনোয়ার জাহিদ। পরবর্তীতে ফটোসেশন, মেয়েদের বালিশ খেলা, ছেলেদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। 

 

নর্থবেঙ্গল এসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, এই এসোসিয়েশনের সবাই একটা পরিবারের মতো। বাসা থেকে দূরে এসেও নিজ এলাকার কিছু মানুষের সাহচর্য নিঃসন্দেহে আনন্দের। মাঝেমধ্যেই সবাই একসাথে হয়ে আরও বড় পরিসরে এরূপ অনুষ্ঠানের আয়োজনের তিনি আহ্বান জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

খানসামায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

রুপগন্জে হাসিব হত্যাকান্ড মামলা: শামীম বাহিনীর প্রধানকে যুবদল থেকে বহিষ্কার, গ্রেপ্তার ২

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের মানববন্ধন

মার্কশিট পেতে দীর্ঘসূত্রিতা: ইবি প্রশাসনের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

নাগেশ্বরীতে প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

বানারীপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি সাইদুল ইসলাম ও সম্পাদক জাকির হোসেন

মোসাদের সঙ্গে সম্পৃক্ত ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান

শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ