শুক্রবার, 11 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে ড্রাম ট্রাকে বালুর নীচে লুকিয়ে রাখা ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ২

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ - ৯:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

হবিগঞ্জ সদর উপজেলা লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চর হামুয়া এলাকায় উলটে যাওয়া ড্রাম্পার ট্রাক থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯, সিলেট। এ সময় ট্রাকের পেছনে বালুর নীচে থাকা ১৮৮০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এবং র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর যৌথ আভিযানিক দল ১১ জুলাই ভোরে সিলেট এর শালুটিকর ব্রীজের পাশে চেকপোষ্টে একটি ডাম্পার ট্রাককে থামানোর সংকেত দেয়। এ সময় চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। পরে হবিগঞ্জের লস্করপুর রেলক্রসিং এর সিগনাল পড়াতে ডাম্প ট্রাকটি একটি হায়েস গাড়ির সামনের অংশে সজোরে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্থ করে লস্করপুরের সরু রাস্তায় প্রবেশ করে। এক পর্যায়ে ১০নং লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চর হামুয়া এলাকার পাকা রাস্তার পাশে গিয়ে ট্রাকটি উল্টে যায়।

এ সময় দুই ব্যক্তি দৌড়ে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পরে হেফাজতে থাকা ড্রাম্প ট্রাকের পিছনের বড়িতে বালুর নিচ থেকে ১৮৮০ বোতল বিদেশী মদ উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-মোঃ জীবন মিয়া (২৭), সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র এবং মোঃ আরিফ ভূইয়া (৩০), কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুফিরকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র। র‍্যাব জানায়, তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরেন্দ্র অঞ্চলে ছাগল পালন করে সাবলম্বী

‘ভাত মানেই মোটা হওয়া’—ভুল ধারণা ভাঙছেন পুষ্টিবিদরা

সোহরাওয়ার্দী কলেজের ২০২৪: সংগ্রাম, সংকট, সমাধান

ডিআইইউর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের ভাবনা, অভিমত ও প্রত্যাশা

জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করার স্বপ্ন তূর্যের

হামলাকারীকে খেলতে না দেওয়ায় হাবিপ্রবির অন্ত:বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট বন্ধের অভিযোগ

ইবিতে স্বতন্ত্র ভর্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

হাবিপ্রবি মজার ইস্কুলের নেতৃত্বে শুভ-রাকিবুল