শুক্রবার, 31 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবির পদার্থবিজ্ঞান বিভাগ এখন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ - ৪:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পদার্থবিজ্ঞান বিভাগ কৃষি অনুষদ থেকে বর্তমানে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত হয়েছে।

 

জানা যায়, বাকৃবির প্রতিষ্ঠালগ্ন সময়কাল থেকে পদার্থ বিজ্ঞান বিভাগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে প্রশাসনিক জটিলতার কারণে এতদিন এটি কৃষি অনুষদের অধীনে ছিল। সম্প্রতি বিভাগটি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তর করা হয়েছে।

 

শুক্রবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞা।

 

অধ্যাপক খায়রুল হাসান ভূঞা প্রথম দফায় ২০১০ সালের জুন থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০১৯ সালের আগস্ট থেকে বর্তমান পর্যন্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।

 

তিনি জানান, বাংলাদেশসহ বিশ্বব্যাপী পদার্থ বিজ্ঞান বিভাগ সাধারণত প্রকৌশল অনুষদের অংশ হিসেবে থাকে। তবে শুধুমাত্র বাকৃবিতে এই বিভাগটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ৬১ বছর কৃষি অনুষদের অধীনে ছিল। দীর্ঘদিন প্রশাসনিক জটিলতার কারণে স্থানান্তর সম্ভব না হলেও বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রচেষ্টায় অবশেষে এটি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্বে কৃষি অনুষদে পদার্থ বিজ্ঞান বিভাগ হতে কোর্স কারিকুলাম আহ্বান করা হতো। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স পরিবর্তনের কারণে ১৯৬৯ সাল থেকে উচ্চ মাধ্যমিক ও সমমানের পাশ করা শিক্ষার্থীদের ভর্তি করার কারণে বিভাগটি কৃষি অনুষদে গুরুত্বহীন হয়ে পড়ে। তবে শুধুমাত্র কৃষি প্রকৌশল অনুষদে আবশ্যিক হিসেবে এই বিভাগের কোর্সসমূহ পড়ানো হয়েছে। 

 

আরও জানা যায়, ২০০২ সালের এপ্রিলে বাকৃবির অবকাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠিত হয়। ওই কমিটি ৫টি সুপারিশ করে এবং এর মধ্যে ৩ নং সুপারিশটি ছিলো পদার্থ বিজ্ঞান বিভাগকে কৃষি অনুষদের আওতামুক্ত করে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত করার বিষয়ে। তবে বাকি ৪টি সুপারিশ বাস্তবায়িত হলেও ৩নং সুপারিশটি আলোর মুখ দেখে নি। পরবর্তীতে ২০২৪ সালের মার্চে কৃষি অনুষদের ১৮০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী কৃষি অনুষদ হতে পদার্থ বিজ্ঞান বিভাগকে অবমুক্ত করা হয়। এর ধারাবাহিকতায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন অনুষদীয় কমিটির ২০৯তম সভায় পদার্থ বিজ্ঞান বিভাগকে প্রকৌশল অনুষদে গ্রহণ করতে রেজিস্ট্রার বরাবর আবেদন করেন। ডিনের এই আবেদনটি ২০২৪ সালের মে মাসে শিক্ষা পরিষদের সভায় অন্তর্ভুক্ত হলেও পরিসমর্থনের জটিলতায় স্থানান্তর সংক্রান্ত বিষয়টি উপস্থাপিত হয় নি। তবে ২১০ তম সভায় বিষয়টি পরিসমর্থিত হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্যের আদেশক্রমে পদার্থ বিজ্ঞান বিভাগ দীর্ঘ ৬১ বছর পর কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যশোরে কর্মরত চিকিৎসকদের নিয়ে ‘আরএম সিয়ান ইন যশোর’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন-উপদেষ্টা

জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারসহ তিন দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি

ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

নারায়ণগঞ্জে ৩ হত্যা মামলায় ১২ দিনের রিমাণ্ডে পলক

জনসমর্থন থাকলে পালাতে হয় না: এটিএম আজহারুল ইসলাম

ময়মনসিংহে ১ মণ গাঁজা ও নোহা গাড়ীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অসাধারণ সাফল্য

বিশারকান্দিতে সিপার হাওলাদারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ