রবিবার, 4 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ৪ মে ২০২৫ - ৪:৫৬ অপরাহ্ন

খালিদ হাসান, বামেবি প্রতিনিধি:

দেশের ৩৭ তম পাবলিক ও একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ মে) ঢাকার মিরপুরস্থ শহীদ মোয়াজ্জেম হোসেন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সাথে নবীন শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতিবছর এই ওরিয়েন্টেশন আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদেরকে একাডেমিক নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ, সুযোগ–সুবিধা এবং সামগ্রিক পরিচিতি প্রদানকরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মোঃ আশরাফুল হক চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিনবৃন্দ, শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিতছিলেন।

সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করে ওরিয়েন্টেশন কিট প্রদানের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। এসময় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রমোভিডিও ও স্লাইড শো প্রদর্শন করা হয়। পরে প্রাক্তন শিক্ষার্থী ও উপাচার্য তাঁরমূল্যবান বক্তব্য রাখেন। এছাড়াও প্রক্টরিয়াল বিধি ও বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আলোচনা করা হয়।

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “দেশের উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের মধ্যে মাত্রপাঁচ শতাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। এর মধ্যে মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রতি সিটের বিপরীতে প্রায় ৮৫জন প্রতিযোগিতা করে। তোমরা এখানে সুযোগ পেয়েছ, অর্থাৎ নিঃসন্দেহে তোমরা মেধাবী। উদ্ভাবনের কেন্দ্র হিসেবে এইবিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।“

উল্লেখ্য, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রতি বছর ৪টি অনুষদের অধীনে ৫টি বিভাগে মোট ২০০ জন শিক্ষার্থী ভর্তিরসুযোগ পান। ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল (৭ম ব্যাচ), বিবিএ (অনার্স) ইন পোর্টম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স (৭ম ব্যাচ), বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি (৯ম ব্যাচ), বিএসসি (অনার্স) ইন মেরিনফিশারিজ (৬ষ্ঠ ব্যাচ) এবং বিএসসি (অনার্স) ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং (৮ম ব্যাচ)-এরওরিয়েন্টেশন আয়োজন করা হয়। 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

৩ বছরপর রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ২১তম ইন্টার্নশিপের উদ্বোধনী

আটক যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল মিলনকে ঢাকা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্ররণ

রুপগন্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বাকৃবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অফিস ভাঙচুর

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

দ্রুত ধর্ষকের শাস্তির দাবিতে রাজপথে নামলেন পাবিপ্রবি শিক্ষার্থীরা

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি ৮১ শতাংশ

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি বান্না, সম্পাদক হুজ্জাতুল্লাহ

ইবি ছাত্র শিবিরের নবীন বরণ উদ্বোধন করলেন ছাত্র আন্দোলনে শহীদের পিতা