সোমবার, 3 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঈদের আনন্দে পথশিশুদের পাশে ইউনিস্যাব রাজশাহী

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
সোমবার, ৩ মার্চ ২০২৫ - ১:০১ পূর্বাহ্ন

ঈদ একটি আনন্দের, ভালবাসার এবং মিলনের দিন। কিন্তু রাজশাহীর কিছু পথশিশুদের জন্য ঈদ শুধুমাত্র আরেকটি সাধারণ দিন হতে পারে। তাদের জীবনে ঈদের খুশি প্রবাহিত হোক, সেই লক্ষ্যে ইউনাইটেড ন্যাশনস ইউথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী ডিভিশন নিয়ে আসছে ‘ঈদ ফর স্ট্রিট চিলড্রেন ২০২৫’।
এ উদ্যোগের মাধ্যমে ০ থেকে ১২ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। যাতে তারা ঈদের আনন্দের অংশীদার হতে পারে। ইউনিস্যাবের স্বেচ্ছাসেবীরা ইতোমধ্যে রাজশাহীর বিভিন্ন এলাকা ঘুরে শিশুদের তালিকা প্রস্তুত করেছেন, যাতে প্রতিটি শিশুর জন্য প্রয়োজনীয় উপহার পৌঁছানো নিশ্চিত হয়।
এই মহতী উদ্যোগ সফল করতে ফান্ডিং, ক্রাউড ফান্ডিং এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। ইউনিস্যাবের নিবন্ধিত সদস্য, অ্যালামনাই ও শুভাকাঙ্ক্ষীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ফান্ড সংগ্রহ চলবে ১ মার্চ থেকে ১০ মার্চ ২০২৫ পর্যন্ত।
ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের রিজিওনাল সেক্রেটারি মো. শিহাব মিয়া বলেন, ২০১৪ সাল থেকে ইউনিস্যাব রাজশাহী ডিভিশন শুধুমাত্র শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য নয় বরং দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্যও কাজ করে আসছে। প্রতি বছর আমরা ‘উইক ফর হিউম্যানিটি’, ‘উইন্টার ক্লথ ডিস্ট্রিবিউশন’, ‘ক্লিন ইউর সারাউন্ডিং’-এর মতো মানবিক কার্যক্রম পরিচালনা করি। আমাদের স্বেচ্ছাসেবীরা নিজেদের মানবতার সেবায় উৎসর্গ করে প্রতিটি উদ্যোগকে সফল করে তুলেছে। এবারের ঈদে আমরা চাই, রাস্তার এই শিশুরাও যেন তাদের ঈদ আনন্দ পায়, যেন তারা আমাদের সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ মনে করে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩

দোয়া ও মুনাজাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল রাবির বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ

নড়াইলে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু 

বাকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবারের উপস্থিতি ৭৮ শতাংশ

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ডিআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

২০২৪ সালে বাকৃবি: কৃষি খাতে সাফল্যের নতুন অধ্যায়

ইসরায়েলের আসল উদ্দেশ্য কি জিম্মি উদ্ধার নাকি হামাস নির্মূলের নামে গাজায় ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়ে ফিলিস্তিন দখল?

পাবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের ইফতার মাহফিল

খানসামায় কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

তাড়াশে অবৈধভাবে মাটি কাটায় ভেকু মালিককে এক লাখ টাকা জরিমানা