বৃহস্পতিবার, 19 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইলেকটোরাল কলেজ পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচন করতে চান অধিকাংশ দল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ - ৭:২১ অপরাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচন ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে করার পক্ষে মত দিয়েছে দেশের অধিকাংশ রাজনৈতিক দল। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনায় তারা এই মত দেয়।

আলোচনায় জানানো হয়, আপাতত তিনটি বিকল্প পদ্ধতি আলোচনায় আছে, যার সবকটিই ইলেকটোরাল কলেজের কাঠামোর আওতায় পড়ে।

জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও ১০০ নারী আসনের ভিত্তিতে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ মিলিয়ে ৫০০ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে। কেউ কেউ জেলা পরিষদ ও সিটি করপোরেশন মিলিয়ে অতিরিক্ত ৭৬ ভোট অন্তর্ভুক্ত করার পরামর্শও দিয়েছেন।

তিনি বলেন, ‘‘আমরা এক্সটেন্ডেড ইলেকটোরাল কলেজ পদ্ধতিকে সমর্থন করি। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হওয়া উচিত বলে সুপারিশ করেছি।’’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানান, অনেকেই ইউনিয়ন পরিষদকেও ভোটদাতা তালিকায় অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন। এতে করে ৭০ হাজারের বেশি অতিরিক্ত ভোট যুক্ত হতে পারে।

তিনি বলেন, ‘‘কমিশনের নিরপেক্ষতা নিয়েও এখনো প্রশ্ন আছে। কিছু দলের প্রতি পক্ষপাতিত্বের ছাপ রয়েছে, যা সংশোধন প্রয়োজন। ফ্যাসিস্ট দলের শরিকদের কমিশনে আমন্ত্রণ জানানো হলে আমরা তাতে অংশ নেব না।’’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘‘ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনে আমরা একমত। আলোচনার স্বার্থে প্রয়োজন হলে ছাড়ও দিতে প্রস্তুত।’’

রাজনৈতিক দলগুলো আরও জানায়, সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে গোপন ব্যালটে ভোট নিশ্চিত করা গেলে রাষ্ট্রপতি নির্বাচন আরও কার্যকর হবে। একইসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষার ওপরও গুরুত্ব দেন তারা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাস ছাত্র হলের ডাইনিং বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা শোভনের বাবা গ্রেফতার

চট্টগ্রামের আবাসিক ভবনে দিনদুপুরে ডাকাতি, আটক ২

সমাজসেবায় বিশেষ সম্মাননা পেল বেটার লিভিং ফাউন্ডেশন

২০২৪-২৫ শিক্ষাবর্ষের GST গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন করলো নজরুল বিশ্ববিদ্যালয়।

মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশের সাফল্য:৭২০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার

হাবিপ্রবিতে কৃষিবিদদের অধিকার রক্ষা ও কৃষি ডিপ্লোমাদের অযৌক্তিক দাবির প্রতিবাদে বিক্ষোভ

শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষক চন্দন পদত্যাগে বাধ্য হলো

গোপালগঞ্জে ট্রাক চাপায় চিকিৎসক নিহত, স্ত্রী আহত

ইবিতে ডিজিটাল স্কিল প্রশিক্ষণ সনদ বিতরণ