বৃহস্পতিবার, 24 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে ভবিষ্যতের নেতাদের জন্য STEM অনুপ্রেরণামূলক রোল মডেল শীর্ষক সেমিনার

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ - ১২:৫৬ অপরাহ্ন

“ক্যারিয়ারে কোনও জেন্ডার  জানে না” এই মূলমন্ত্রকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইএসডিএম ক্লাব ও এইচআর ক্লাবের সার্বিক সহযোগিতায়  SheSTEM এর আয়োজনে ”ভবিষ্যতের নেতাদের জন্য অনুপ্রেরণামূলক রোল মডেল” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

SheSTEM নারীদের পুরস্কৃত ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করার জন্য, শিক্ষিত এবং ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ । আমরা শিল্প-শিক্ষা সহযোগিতা বৃদ্ধি, কর্মসংস্থান দক্ষতা বৃদ্ধি এবং লিঙ্গ সমতা অনুশীলনের পক্ষে সমর্থন জানাতে নিবেদিতপ্রাণ। 

SheSTEM-এর এই উদ্যোগটি নেদারল্যান্ডস রাজ্যের দূতাবাস দ্বারা সমর্থিত এবং পাঁচটি সম্মানিত কনসোর্টিয়াম অংশীদার দ্বারা পরিচালিত। বৃহত্তর SheSTEM প্রকল্পের গর্বিত পার্টনার হিসেবে কাজ করছে যথাক্রমে 10MINUTE SCHOOL, a2i, DevLearn Consulting, LightCastle Partners, এবং Policy Exchange Bangladesh। 

বাংলাদেশে মাত্র ১৪% STEM ভূমিকা নারীদের দ্বারা পরিচালিত হয়, যা আমাদের অবশ্যই পরিবর্তন করতে হবে। গবেষণা দেখায় যে মহিলা রোল মডেলদের অ্যাক্সেস, পরামর্শদান এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ পরবর্তী প্রজন্মের মহিলা বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রযুক্তি নেতাদের অনুপ্রাণিত করার মূল চাবিকাঠি। 

আজ ২৪ এপ্রিল  (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ, ইএসডিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মহসিন হুসেন খান, এলএলএ অনুষদের ডিন অধ্যাপক মো: জামাল হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস, ব্যবস্থাপনা  বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ইএসডিএম অনুষদের অধ্যাপক ড. মো. নূরুল আমিন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো: তরিকুল ইসলাম সহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী। 

প্রধান অতিথি হিসেবে অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রদান করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “নারীদের প্রতিটি কর্মক্ষেত্রের এবং সময়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আজ নারীরা ঘরে বাইরে সমান ভাবে কাজ করে যাচ্ছেন, তারা অফিস শেষ করে এসেই ঘরের কাজ করে চলেছেন। কিন্তু নারীদের এই চাকরি বা কর্মসংস্থান এর শতকরা হার এখন ও ১৮ শতাংশে সীমাবদ্ধ রয়েছে যা বহুগুণ বাড়িয়ে তুলতে হবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবিতে জুলাই অভ্যুত্থানের স্মরণে ‘লাল জুলাই’ নাটক মঞ্চস্থ

রূপগঞ্জে যুবদল নেতার অভিনব কায়দায় চাঁদাবাজি   

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: বন্ধ হলো পাঁচটি ইটভাটা

শীতার্তদের মাঝে পাবিপ্রবি শাখার গ্রীন ভয়েসের উষ্ণতার আমেজ

কুড়িগ্রামের উলিপুরে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষকের সিদ্ধান্তে চলছে বিদ্যালয়

২৬ বছরেও নেই ঢাকার সঙ্গে সরাসরি বাস যোগাযোগ

রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক শীর্ষক স্নাতক সম্মেলন

বাকৃবির ৪৯ শিক্ষার্থী পেলেন পিএইচডি ডিগ্রি

প্রফেসর ড. মো. জিল্লুর রহমানের ইন্তেকালে পবিপ্রবির গভীর শোক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হোসাইন আল মামুন