বুধবার, 28 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
বুধবার, ২৮ মে ২০২৫ - ১০:০৮ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন আইনজীবী থানা ইউনিটের উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে বুধবার দুপুর ২টায় নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের তৃতীয় তলায় অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক আমির মাওলানা মাইনুদ্দিন আহমদ। তিনি বলেন, আইনজীবীদের সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইসলাম নারীদের অধিকার নিশ্চিত করেছে এবং একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও আমির, নারায়ণগঞ্জ মহানগরী। তিনি বলেন, ইসলামী আদর্শে গড়ে ওঠা মানুষই সমাজ পরিবর্তনের অগ্রদূত। আইনজীবী হিসেবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুমিনুল হক সরকার, আমির, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী এবং অ্যাডভোকেট মাইনুদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, সভাপতি, আইনজীবী থানা জামায়াতে ইসলামী। বক্তব্য রাখেন অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট ইসরাফিল, ইঞ্জিনিয়ার মনোয়ার, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট সামাদ মোল্লা, অ্যাডভোকেট হাফিজ মোল্লা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আয়নাল হক।

বক্তারা বলেন, প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট শিশির মনিরের মত আইনজীবীরা আমাদের অনুপ্রেরণা। আমাদের উচিত নিজ নিজ জ্ঞান ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট নিজামুদ্দিন মিয়া। সম্মেলনের সমাপ্তি ঘটে প্রধান অতিথির মুনাজাতের মাধ্যমে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বুটেক্স ভর্তি পরিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী কল্যাণ থেকে বসছে ৪টি বুথ

বাকৃবিতে জাতীয় “খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য” বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠিত

রাজশাহীর উন্নয়নকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঠিকাদারদের

যশোরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, পাশে থাকার অঙ্গিকার

সেচ্ছাসেবী কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে চায় প্রাউড অফ পটুয়াখালী সেচ্ছাসেবী সংগঠন

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাবির পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রেজোয়ানুল-টিপু

প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নির্বাচনে অনিয়মের অভিযোগ

যবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্রীদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

পাবিপ্রবি’র দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি