মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচী পালন

প্রতিবেদক
Delowar Mahmud
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:৫০ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধি:

বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সদস্য ফরম বিতরণের সময়  সভাপতি রাকিবুল হাসান চাঁদ বলেন, শিক্ষার্থীদের  যেকোনো সমস্যায় ছাত্রদল পাশে থাকবে। 

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী ) ডিআইইউ’র পুরাতন ক্যাম্পাস ক্যানটিনে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের সময় তিনি এ কথা বলেন। রাকিবুল হাসান চাঁদ বলেন, এতদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলো অভিভাবকহীন।  তাদের সুবিধা-অসুবিধা কিংবা যেকোনো যৌক্তিক দাবি উত্থাপন করতে পারেনি।  কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা শেষ হবার পর সেই অন্ধকার সময় থেকে আমরা ফিরে এসেছি।  বিশ্ববিদ্যালয়ের সকল যৌক্তিক দাবিতে ডিআইইউ”র ছাত্রদল শিক্ষার্থীদের  পাশে থাকবে।  

 

তিনি আরও বলেন, এত বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থাকায় আমরা তেমন কোন কথা বলতে পারিনি। কিন্তু এখন সেই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার অবসান ঘটেছে। আমরা চাই যেকেনো সমস্যায় শিক্ষার্থীদের পাশে থাকার।  শিক্ষার্থীদের কাছে আহ্বান থাকবে তারা তাদের যেকোনো সমস্যা আমাদের কাছে অবহিত করলে আমরা তাদের সমস্যা সমাধান করার জন্য যথা সাধ্য চেষ্টা করব। 

 

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন বলেন, ছাত্রদল কোন নিষিদ্ধ বা গোপন সংগঠন নয়। ফ্যাসিবাদী শক্তি দ্বারা নির্যাতিত ছাত্রদল শত অত্যাচার নির্যাতনে দমে যায়নি। স্বাধীনতা অর্জনে জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিকা রেখেছিল কিন্তু এ স্বাধীনতার স্বাদ হতে শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান হৃদয় সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত