সোমবার, 16 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

‘ভাত মানেই মোটা হওয়া’—ভুল ধারণা ভাঙছেন পুষ্টিবিদরা

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
সোমবার, ১৬ জুন ২০২৫ - ২:৩৯ অপরাহ্ন

“ভাত খেলে মোটা হতে হবে”—বাংলাদেশি ডায়েট সংস্কৃতিতে এমন ধারণা বহুদিনের। কিন্তু আধুনিক পুষ্টিবিদদের গবেষণা বলছে, ভাত খাওয়ার সঙ্গে সরাসরি মোটা হওয়ার সম্পর্ক নেই। বরং ভাতকে খাদ্য তালিকা থেকে বাদ দিলে শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে।

পুষ্টি বিশেষজ্ঞদের মতে, ওজন কমানোর লক্ষ্য অর্জন করতে গিয়ে অনেকেই মূল খাবার হিসেবে ভাত বাদ দিয়ে দেন। তবে এমন পদক্ষেপ স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। একজন স্বীকৃত ডায়েটিশিয়ান বলেন, “শরীরের শক্তি চাহিদার বড় অংশ আসে কার্বোহাইড্রেট থেকে, আর ভাত সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তাঁর মতে, সমস্যার মূল উৎস ভাত নয়, বরং অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত খাবার গ্রহণ এবং ব্যায়ামের অভাবই ওজন বৃদ্ধির মূল কারণ। তিনি আরও যোগ করেন, “ভাতের সঙ্গে যদি শাকসবজি, ডাল, প্রোটিনজাতীয় খাবার থাকে এবং তা পরিমিত পরিমাণে খাওয়া হয়, তাহলে ওজন বাড়বে না বরং শরীর ঠিকঠাক চলবে।”

তাই নতুন প্রজন্মের উদ্দেশ্যে পুষ্টিবিদদের বার্তা—ভাত নয়, বদলাতে হবে অভ্যাস।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সংস্কার ছাড়া বিপ্লবের সফলতা টিকবে না:এটিএম আজহার

অবৈধভাবে চালু হওয়া ‘এস এস ফোর’ ইটভাটা: প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুনরায় কার্যক্রম শুরু

শাহ আমানতে অবৈধভাবে আনা ৯৫ মোবাইল ফোন জব্দ

বাঁধন ঢাকা কলেজ জোনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল

চেকে দিবা না ক্যাশে দিবা? চাকরি প্রার্থীকে যবিপ্রবির কর্মকর্তা মুকুল

তাড়াশে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

পবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নতুন কমিটি ঘোষণা

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার শহীদ বিশালের বাড়ি পরিদর্শন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’