রবিবার, 9 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বার কাউন্সিল পরীক্ষার ফি ৩০০ করার দাবিতে ইবিতে মানববন্ধন

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
রবিবার, ৯ মার্চ ২০২৫ - ৪:০০ অপরাহ্ন

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা এনরোলমেন্ট পরীক্ষার ফি ৪০২০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করার দাবি জানান।

রোববার (৯ মার্চ) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আইনের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবীর ব্যানারে তারা এ মানববন্ধন করে। মানববন্ধনে শিক্ষানবিশ আইনজীবীরা বলেন, বার কাউন্সিল পরীক্ষায় আমাদের বিভিন্ন সময়ে অনেক টাকা ফি দিতে হয়। এছাড়া যাতায়াত ও থাকা খাওয়া ভাড়া মিলে আমাদের ও আমাদের পরিবারের উপরে অনেক চাপ পড়ে যায়। আমরা এই অযৌক্তিক ফির প্রতিবাদে আগেও মানববন্ধন করেছি। কিন্তু যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয় নি। আমরা এই অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি অতিদ্রুত বাতিল চাই। বৈষম্যহীন ফি বাতিল চাওয়া আমাদের অধিকার। আমরা কোন অন্যায় আবদার করছি না। বিসিএস সহ অন্যান্য পরিক্ষার ফির সাথে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে।

ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসাইন বলেন, আমাদের প্রথমেই রেজিষ্ট্রেশন এর জন্য ১০৮০ টাকা দিতে হয়। এর পরে আবার পরীক্ষায় বসার জন্য ৪০২০ টাকা দিতে হয়। অথচ বাংলাদেশের সকল চাকরিতে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বার কাউন্সিলে আমাদের বেশি টাকা দিয়ে আবেদন করতে হয়। আমরা চাই অনতিবিলম্বে সকল চাকরির সাথে মিল রেখে বারে ফি নির্ধারণ করতে হবে। নতুবা আমরা আরো কঠোর কর্মসূচি দিব।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনুস

ভারত থেকে কুড়িগ্রামে ৯ বাংলাদেশিকে পুশইন, উদ্ধার করে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ

শিক্ষাঙ্গনে অস্ত্রের রাজনীতি: শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জুবায়েরের

রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে কাল

শাহ আজিজুর রহমানের নামে হলের নামকরণ পরিবর্তনের দাবি ছাত্র ইউনিয়নের

শীতার্তদের মাঝে পাবিপ্রবি শাখার গ্রীন ভয়েসের উষ্ণতার আমেজ

পবিপ্রবিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল চালু

নজরুল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক দিনপঞ্জিতে যুক্ত হলো ১৬ ক্যাম্পাস সাংবাদিকের নাম

অর্কিড কাঞ্চনে সজ্জিত রাবি: রূপ, রং ও গুণের এক বিরল সংমিশ্রণ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ মিছিল