সোমবার, 3 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শান্তিগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ ছয় ডাকাত গ্রেফতার

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সোমবার, ৩ মার্চ ২০২৫ - ৩:০০ অপরাহ্ন

 

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা কুখ্যাত ডাকাতদলের সর্দার মর্তুজ আলীসহ ছয়জন ডাকাত গ্রেফতার হয়েছে। অভিযানে দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজ, দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি শাবল এবং ৮ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়েছে।

রবিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার থেকে ডাকাতদলের প্রধান মর্তুজ আলী (৩৮) কে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। মর্তুজ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই আরও পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্যান্য ডাকাতরা হলেন—

  • দিরাই থানার মির্জাপুর গ্রামের কফিল মিয়া (৪২)
  • সিলেট জালালাবাদ থানার হেংলাকান্দি নোয়াগাঁও গ্রামের মিজানুর রহমান (৫০)
  • শান্তিগঞ্জ থানার বড়কাপন গ্রামের মো. সৈয়দ আলী (২১)
  • একই গ্রামের আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে থাকা এক কিশোর
  • শান্তিগঞ্জ থানার কাড়ারাই গ্রামের কবির হোসেন (৫০)।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলীর নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালিত হয়। থানার একাধিক পুলিশ টিম এ অভিযানে অংশ নেয়।

শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই চক্রটি সুনামগঞ্জ ও সিলেটসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বৈষম্যবিরোধী আন্দোলনকারীকেই হুমকির অভিযোগ ইবির সহ-সমন্বয়কের বিরুদ্ধে

রাবির সাংবাদিকতা বিভাগে ‘সাসটেইনেবল জার্নালিজম’ শীর্ষক কর্মশালা

নড়াইলের লাহুড়িয়ায় ভাংচুর ও লুটপাট 

শার্শায় বন্যপ্রাণী তক্ষকসহ ২ পাচারকারী আটক

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং

ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ইবির ছাত্রী হলে ঢুকে ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা পেল পদোন্নতি 

যশোরে তিন ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১৫হাজার টাকা জরিমানা

কীটনাশক নির্ভরতা কমাবে বিটি বেগুন- বাকৃবির অধ্যাপক

জলমহল ইজারা নীতিমালা পরিবর্তন করা হবে উপদেষ্টা ফরিদা আখতার