বৃহস্পতিবার, 16 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সীরাত কনফারেন্স আয়োজন

প্রতিবেদক
Delowar Mahmud
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ - ৬:৩১ অপরাহ্ন

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সীরাত কনফারেন্স। বাড্ডার সাতারকুলে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।

জনপ্রিয় ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহকে প্রধান আলোচক হিসেবে পাওয়া যাবে এই কনফারেন্সে। এছাড়াও, সুপরিচিত আলোচক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং মুফতি রেজাউল করিম আবরারও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ডক্টর এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার এবং অন্যান্য শিক্ষকবৃন্দও এই কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন গোটা মানবতার জন্য একটি আদর্শ। তাঁর জীবনের প্রতিটি দিক, আচার-আচরণ এবং মূল্যবোধ মানুষের জন্য শিক্ষার একটি উৎস। তিনি সততা, দয়া, ন্যায়বিচার এবং সংযমের গুরুত্ব শিখিয়েছেন। তাঁর জীবনের উপদেশাবলী এবং উদাহরণ আজও মানুষের মধ্যে প্রাসঙ্গিক।

আয়োজকরা আরও বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই আমাদের ভবিষ্যৎ আর ক্যারিয়ার সব সময় নিয়ে ভাবি কিন্তু এর বাহিরেও আমাদের একটি ক্যারিয়ার রয়েছে, যেই ক্যারিয়ারের নাম মুসলিম। আমরা সেটা নিয়ে ভাবুক হয়ে উঠতে পারি না পরিবেশের কারণে। আর প্রতিটি মুসলিমের জীবনেই রাসূল সা. এর সীরাত তথা জীবনি ইম্প্যাক্ট ফেলে সেই লক্ষ্যে আমরা সীরাত কনফারেন্স আয়োজন করতে চাচ্ছি। যাতে ছাত্র-ছাত্রীদের ব্যাক্তি জীবনে মুসলিম ক্যারিয়ারের প্রতি আকৃষ্ঠতা বাড়ে।”

তারা আরও জানান, সীরাত কনফারেন্স আমাদের সাংস্কৃতিক ও ধর্মীয় উত্তরাধিকার রক্ষা করতে সহায়ক। এই চর্চার মাধ্যমেই নতুন প্রজন্মের কাছে ইসলামিক শিক্ষাগুলো পৌঁছে দেয়া সম্ভব হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের গণহত্যা ও ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে দিরাইয়ে বিক্ষোভ মিছিল কাল

প্রবাসীর স্ত্রীকে চেতনাশক ঔষধ সেবন করিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে ফেইসবুকে ভাইরাল!

হাবিপ্রবিতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজের আয়োজন

তানোরে বিনামূল্যে সার বীজ বিতরণ

পাঁচবিবিতে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্

ঢাবির অধিভুক্ত সাত কলেজের সনদপত্র নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: নিশ্চিত করল ঢাবি প্রশাসন

পবিপ্রবিতে জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণে জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বিষয়ক কর্মশালা

দুপুর ২টার আগেই তালা মাদ্রাসায়, জেনেও ব্যবস্থা নেয় না উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাতব্যাপী সংঘর্ষের কারণ কী? ব্যখ্যা সংবাদ সম্মেলনে

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন