সোমবার, 30 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মুরাদনগরে ধর্ষণ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ৩০ জুন ২০২৫ - ১২:১৩ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে এক গৃহবধূ ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।

 

রোববার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবা নাবিলা এবং সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক শতাব্দী কর।

 

এসময় উপস্থিত বক্তারা বলেন, “দেশে ধর্ষণের ঘটনা একের পর এক ঘটলেও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। মুরাদনগরের ঘটনাও এরই ধারাবাহিকতা। রাষ্ট্রীয়ভাবে ধর্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এসব ঘটনা কখনো বন্ধ হবে না।”

 

এসময় বক্তারা আরো বলেন, “দেশে ধর্ষকদের কোনো কোনো ক্ষেত্রে সামাজিকভাবে পুরস্কৃতও করা হচ্ছে, অথচ নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিশ্চিত করা, বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন এবং অভিযুক্ত ফজর আলী ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ড্র; খেলা শুরু ১৩ নভেম্বর

ইবিতে নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব বিষয়ক আলোচনা সভা

ফুলবাড়ীতে ল্যাম্পি আক্রান্ত গরুর পঁচা মাংস বিক্রির সময় কসাই আটক, জনতার গণধোলাই

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের ৩০০ বৃত্তি, রাবিও অংশীদার

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ মিছিল

নবীনদের আগমনে আনন্দের ঢেউ দোলা দিচ্ছে পাবিপ্রবি

ববিতে গোপন সিন্ডিকেট সভার অভিযোগ, উপাচার্যের পদত্যাগ দাবি

ট্রাকচাপায় হাসনাত-সার্জিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

শীতের আমেজ ছড়িয়ে দিতে গ্রীন ভয়েসের ভিন্নধর্মী উদ্যোগ

শীতের প্রকোপ: কুড়িগ্রামে অসহায় কৃষক সমাজ