বৃহস্পতিবার, 13 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:৫৫ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  ইনকিলাব মঞ্চের উদ্যোগে পবিত্র শব-ই-বরাত উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯ টায় পবিপ্রবির বিজয়-২৪ হলে উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুইজ প্রতিযোগিতার শুরুতে নুরুন্নবী সোহানের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন মো. রেদওয়ান, মো. জান্নাতীন নাঈম জীবন এবং বিজয়-২৪ হলের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন। কুইজ প্রতিযোগিতায় পবিপ্রবির ১০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজক কমিটির আহবায়ক মো. রেদওয়ান বলেন, ইসলামি সংস্কৃতিকে ধারণ এবং চর্চার প্রসারের জন্য আমাদের এই আয়োজন। যাঁরা জানে আর যারা জানে না তাঁরা কখনও সমান নয়।

মো. জান্নাতীন নাঈম জীবন বলেন, আল্লাহ তায়ালা কুরআন কে সহজ করেছেন, আপনারা সকলে কুরআন পড়বেন, কুরআন থেকে শিক্ষাগ্রহণ করবেন এবং কুরআন অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করবেন। সভ্যতাকে এগিয়ে নিতে কুরআনের গুরুত্ব অপরিসীম।

বিজয়-২৪ হলের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন বলেন, ইসলামিক চর্চা এবং ইসলামি সংস্কৃতি ইমান বৃদ্ধি করে। এছাড়া অপসংস্কৃতির আগ্রাসনের বিপরীতে এমন আয়োজন প্রশংসার দাবি রাখে। তিনি সকলকে ইসলামিক আয়োজনে অংশ নিয়ে নেকী অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেন।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির ইইই বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাকৃবির পদার্থবিজ্ঞান বিভাগ এখন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে

যবিপ্রবিতে এয়ারটেলের কনসার্টে অবাধে মাদক সেবন, বহিরাগতদের দৌরাত্ম্য

জাবিপ্রবির ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হলেন নাজমুল হুদা

বাংলাদেশ দলে গোলমেশিন হয়ে উঠতে পারে জায়ান হাকিম, অপেক্ষা কেবল সময়ের

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা অফিসার নিজেই মাদকের প্রেমে!

গবিতে বিভিএসএফের প্রথম কার্যনির্বাহী কমিটির দায়িত্বে আরাফাত-রুম্মান

যশোরে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায়

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সরকারি জলমহালের মাছ অবৈধভাবে ধরার পায়তারার অভিযোগ ওঠেছে