সোমবার, 28 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি

মো সাইফুল ইসলাম
মো সাইফুল ইসলাম
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ - ১০:২০ অপরাহ্ন

ইবি প্রতিনিধি: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয়।

সোমবার (২৮ অক্টোবর) পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে এক আলোচনা সভার বিষয়ে ফেসবুকে পোস্টের মাধ্যমে দুইজনের পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরে সভাপতি এইচ এম আবু মুসা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থী। 

জানা যায়, ২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসার সভপতিত্বে ও সেক্রেটারি মু. মাহমুদুল হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলী আজম মো. আবু বকর। সভায় ইবি ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি এইচ এম আবু মুসা বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে সম্মুখে রেখে আগামী দিনের সকল বৈষম্য দূরিকরণের শপথ নিতে হবে। পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছাত্রদের অধিকার নিশ্চিত করতে ইসলামী ছাত্রশিবিরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো পৈশাচিক কায়দার আর কোন বর্বর সংগঠন যেন ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে না পারে তার জন্য সজাগ থাকতে হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ওয়াসেকের মানবসেবামূলক উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে তরুণদের সম্পৃক্তকরণ

মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

দিরাই উপজেলা হাসপাতালে সেবার মান প্রশংসনীয়, তবে রাতের সেবায় ডাক্তার কম

নড়াইলে গুলি ম্যাগাজিন ও বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার

রূপগঞ্জে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা

ফুলবাড়ী সাব-রেজিস্টার অফিসের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযোগ দায়ের

পাবিপ্রবিতে নড়াইল জেলা সমিতির নেতৃত্বে নিলয়-সাজিদ

ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব, প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন গড়ার অঙ্গীকার

বাকৃবিতে আইআইএফএসের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ