বুধবার, 16 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রুম বরাদ্দে অসন্তোষ, পদত্যাগ করলেন পাবিপ্রবির বাংলা বিভাগের চেয়ারম্যান

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১৬ জুলাই ২০২৫ - ১১:৫৮ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নতুন একাডেমিক ভবনে বিভাগের জন্য পছন্দের রুম বরাদ্দ না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহ পদত্যাগ করেছে।

 মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে তিনি পদত্যাগ করেন।

সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায়, আজ বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর জন্য ১২ তলার দুটি একাডেমিক ভবন এবং পুরাতন একাডেমিক ভবনের রুম বন্টন নিয়ে উপাচার্যের সাথে ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানদের মিটিং হয়। সে মিটিংয়ে বাংলা বিভাগের পক্ষ থেকে ইউ শেপের একাডেমিক ভবনের ৫ তলার রুমগুলো চাওয়া হয়। কিন্তু মিটিংয়ে বাংলা বিভাগকে আই শেপের ৬ষ্ঠ তলার পুরা এবং ৭ম তলার অর্ধেক দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু বাংলা বিভাগের চেয়ারম্যান মিটিংয়ের এই সিদ্ধান্ত মানতে পারেননি। এরপর মিটিং থেকে বের হয়ে তিনি চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

 বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহ বলেন, “গতকাল রাতে উপাচার্য স্যার হঠাৎ রুম বরাদ্দ বিষয়ে মিটিংয়ের ঘোষণা দেন। এর আগে বিভাগের মতামতের ভিত্তিতে আমরা ইউ শেপ ভবনে রুম চেয়েছিলাম। তবে আজকের মিটিংয়ে আমাদের সেই রুম বরাদ্দ হয়নি। বাংলা বিভাগসহ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকাংশ বিভাগ দীর্ঘদিন ধরে অস্থায়ী টিনশেড মহুয়া ভবনে ক্লাস নিচ্ছে। আমরা সবসময় বঞ্চিত হচ্ছি। এবারও আমাদের ইউ শেপ ভবনে রুম দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে একটি ইঞ্জিনিয়ারিং ভবন থাকা সত্ত্বেও আরও নতুন ভবন ইঞ্জিনিয়ারিং অনুষদকে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের অনুষদের জন্য কোনো স্থায়ী ভবন নেই। বর্তমান বিজ্ঞান ভবনের ৫ম তলায় রুম চাইলেও জানানো হয় সেখানেও রুম বরাদ্দ শেষ। আমি সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও জানানো হয়, সিদ্ধান্ত চূড়ান্ত এবং তা চিঠি আকারে আসবে—বিরোধিতা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরপর আমি মিটিং ছেড়ে বের হয়ে আসি। উপাচার্য স্যার বলেন, প্রয়োজনে তিনি বাংলা বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বসবেন, যা বোঝায়, আমার কথা একজন চেয়ারম্যান হিসেবে গুরুত্ব পাচ্ছে না।”

এ বিষয়ে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী বলেন,“উনার পদত্যাগের বিষয়ে আমি কোনো লিখিত কাগজ পাইনি। শুধু ব্যক্তিগতভাবে সাক্ষাতে উনি আমাকে বলেছেন, ‘স্যার, আমি পদত্যাগ করেছি।’ এটাই আমি জানি। তবে উনি কেন বা কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। লিখিত কিছু পেলে হয়তো বিস্তারিত জানা যেত।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাসনাবাদ ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

যবিপ্রবিতে ঈদুল আযহা উপলক্ষে ‘উন্নত মমশির’-এর কোরবানি ও মধ্যাহ্নভোজ আয়োজন

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা ও জমি-সংক্রান্ত মামলায় দুইজন গ্রেপ্তার

আইটিইটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

কুয়েটে শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে হাবিপ্রবিতে সমাবেশ

কুড়িগ্রামে ভিজিএফের চার মেট্রিক টন চাল জব্দ: চেয়ারম্যান-বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

পোরশায় ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

ক্যালিগ্রাফিতে মুগ্ধতা ছড়াচ্ছে হাবিপ্রবি শিক্ষার্থী কামরুল

বছরের শুরুতে নতুন বই ও পুরস্কার তুলে দেন জেলা সদস্য মিনহাজ মুরশিদ

হবিগঞ্জে দুই এলাকাবাসীর  সংঘর্ষে আহত ৫০