মঙ্গলবার, 31 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক সাঈদ, সদস্য সচিব মারিশা

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ - ১০:৪১ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আইন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের মো. আবু সাঈদকে আহ্বায়ক এবং একই শিক্ষাবর্ষের মারিশা রহমানকে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়েছে।

 

এ কমিটির অনুমোদন করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এম. আবু ফয়েজ ও সদস্য সচিব মো. বিল্লাল হোসেন।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সালসাবিল, যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, সাবিহা আলম মুন্নী, হুমায়ুন কবির, আমিরুল ইসলাম আমির, মোহাম্মদ আলী আকন্দ, মোঃ গোলাম আযম সিয়াম, নাফিউল ইসলাম, নাঈম মিয়া, জহিরুল মিয়া, মোঃ আশিক, মির্জা আলমগীর, হাবিবুর রহমান, মোঃ ময়নুল ইসলাম বিপ্লব ও মোঃ সোহাগ সরকার।

 

সদস্য হিসাবে কমিটিতে জায়গা পেয়েছেন, তাওহীদ ইকবাল, মেহেদী হাসান সিয়াম, আব্দুল্লাহ ফাহাদ, মোঃ আসিফ আল মাহমুদ, আরফান হোসেন আরিফ, আতিকুর রহমান, মোঃ রাজিন সালেহ, মোঃ মাহরুফ ইসলাম, মোঃ মাহরুফ ইসলাম মাহিম, সোহানুর রহমান ও মোঃ খালিদ।

 

সংগঠনটির রাবি শাখার নবনির্বাচিত আহ্বায়ক মো. আবু সাঈদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব এম.আবু ফয়েজ ও সদস্য সচিব জনাব বিল্লাল হোসেন(বিপ্লব) আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথাযথভাবে সম্পাদনে আমরা বদ্ধপরিকর। আইন ছাত্র ফোরাম জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানের স্পিরিট কে ধারণ করে সাংগঠনিকভাবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদের বার্তা পৌঁছে দিবে।”

 

এছাড়াও তিনি দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি আইনী সচেতনামূলক বিভিন্ন কাজের মাধ্যমে রাবি আইন ছাত্র ফোরাম কে বাংলাদেশের অন্যতম সেরা ইউনিট হিসেবে দাঁড় করাতে কাজ করার অঙ্গীকার জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর উন্নয়নকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঠিকাদারদের

রাতে অরক্ষিত থাকে জামালপুর বিশ্ববিদ্যালয়; কাজে এসে ঘুমান নিরাপত্তাকর্মীরা

বাকৃবিতে কৃষি অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশীপের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী কুরআন উপহার কর্মসূচি

বরগুনা জেলার পিপি এডভোকেট নুরুল আমিনের সনদ ভুয়া, আইনজীবী মহলে বিতর্ক

পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি

মোর আইডি কার্ড টা ঠিক করে দ্যাও বাহে, ঠিক হলে মুই মোর বয়স্ক ভাতা পাইম

প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ধরা প্রবাসী, অতঃপর

শহীদদের রক্ত বৃথা যাবে না: কুড়িগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে বিশাল সমাবেশে রিজভীর হুঁশিয়ারি