বৃহস্পতিবার, 12 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিসিবির আস্থায় মিরাজ, পেলেন ওয়ানডে দলের নেতৃত্ব

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ - ৭:৪১ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। এক বছরের জন্য তাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরের আগেই বোর্ড এই সিদ্ধান্তের কথা জানায়।

মিরাজের নেতৃত্বে চারটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম স্থায়ীভাবে তাকে দায়িত্ব দেওয়া হলো। তার ব্যাটে-বলে ধারাবাহিক পারফরম্যান্স এবং মাঠে লড়াকু মানসিকতার ওপর ভরসা রেখে বিসিবি তাকে দায়িত্ব দিয়েছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন,
“বোর্ড মনে করে ব্যাটে-বলে মিরাজের পারফরম্যান্স, মাঠে তার লড়াই করার সামর্থ্য ও দলকে উদ্বুদ্ধ করার ক্ষমতা তাকে অধিনায়ক হওয়ার আদর্শ প্রার্থী করেছে। আমরা বিশ্বাস করি, এই ফরম্যাটে তার বিচক্ষণতা ও পরিপক্কতা দলকে এগিয়ে নেবে।”

নেতৃত্ব পাওয়ার পর মিরাজ বলেন,
“বোর্ডের থেকে নেতৃত্বভার পাওয়া আমার জন্য অনেক সম্মানের। যেকোনো ক্রিকেটারের জন্য দেশকে নেতৃত্ব দেওয়া স্বপ্নের মতো। বোর্ড আমার প্রতি আত্মবিশ্বাস দেখানোয় আমি কৃতজ্ঞ।”

দেশের জার্সিতে মিরাজ এখন পর্যন্ত খেলেছেন ১০৫টি ওয়ানডে। তিনি আইসিসির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানে আছেন। এক হাজারের বেশি রান এবং একশ’র বেশি উইকেট পাওয়া মাত্র চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার তিনি।

এদিকে টেস্ট দলের নেতৃত্বে থাকছেন আগের মতো নাজমুল হোসেন শান্ত এবং টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন লিটন দাস। তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক নির্ধারণ করে বিসিবি জানায়, এটি ভবিষ্যতের জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে পুলিশের হাতে দুই ছিনতাইকারী আটক

আবারও আওয়ামী লীগের মতো ঐতিহাসিক জরুরত বানানো হলো বিএনপিকে: সারোয়ার তুষার

শেকৃবিতে সমন্বিত আগাছা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাফ অ-১৯ চ্যাম্পিয়নশীপ ২০২৫: শিরোপা জয়ের লক্ষ্যে বাংলাদেশ দলের প্রত্যয়

যবিপ্রবি ব্লাড ব্যাংকের নেতৃত্বে মাসুম ও বশির

নড়াইলে কুড়ানো শামুকে কর্মসংস্থানের হয়েছে কয়েক হাজার নারী-পুরুষের

জাপানের গিফু বিশ্ববিদ্যালয় ও বাকৃবির যৌথ আয়োজনে সেমিনার

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট

ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব, প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন গড়ার অঙ্গীকার

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার