বুধবার, 5 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবির শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
বুধবার, ৫ মার্চ ২০২৫ - ৩:৫০ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা বিভিন্ন হল, একাডেমিক ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৬৭ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘শাহ আজিজুর রহমান’ হল, শেখ রাসেল হলের পরিবর্তে ‘শহীদ আনাছ’ হল, ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হলের নাম পরিবর্তন করে ‘উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা’ হল, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘জুলাই-৩৬’ হল রাখা হয়েছে। এছাড়া ‘ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন’ এর পরিবর্তে নতুন নামকরণ করা হয়েছে ‘ইবনে সিনা বিজ্ঞান ভবন’।

 

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা স্থাপনা ও প্রতিষ্ঠানের সংখ্যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্র মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৭তম (সাধারণ) সভার ৬ নং প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী নিম্নরূপভাবে পরিবর্তন করা হলো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মানববন্ধন:

তেহরানে আগুন, তেলআবিবে আতঙ্ক-যুদ্ধবিরতির আভাস নেই

আলোচিত শুকরনগর ২১ বছরের ছেলে ও ৫২ বছরের মহিলার পরকীয়ার কেলেংকারি বিস্তারিত।

বাকৃবি বাঁধনের নতুন কমিটি গঠন: সভাপতি রনি, সম্পাদক পরাগ

ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে ছাত্রদল নেতা আটক

মাভাবিপ্রবিতে “জুলাই শহিদ দিবস” উপলক্ষে বুধবার  আলোচনা সভা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে আটক ৪

কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গ্রেফতার: শিক্ষাপ্রতিষ্ঠানে চরম অস্থিরতা

রূপগঞ্জে সিটি গ্রুপের দখলকৃত সরকারি খাল-হালট পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

১৮ বছরের অপেক্ষা শেষে স্বপ্নপূরণ, আইপিএল শিরোপায় মুখর কোহলির বিজয়ের উল্লাস