বৃহস্পতিবার, 26 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ - ৬:১৮ অপরাহ্ন

মাদককে না বলুন ধর্মীয় বিধান মেনে চলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এন্ট্রি ড্রাগ সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়েছে।

 

বুধবার (২৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রধান ফটক পর্যন্ত র‍্যালি করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম নূর আলম। এসময় তিনি বলেন, যুবসমাজ একটি জাতির চালিকাশক্তি। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে আমাদের এই সম্ভাবনাময় যুবসমাজ আজ মাদকের ভয়াল গ্রাসে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।

 

তিনি আরও বলেন, ‘মাদক শুধু একজন তরুণকে নয়,তার পরিবার, সমাজ ও জাতিকেও ধ্বংস করে। একজন যুবক যখন মাদকে আসক্ত হয় তখন তার চিন্তাশক্তি, সৃজনশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই এন্ট্রি ড্রাগ সোসাইটির সকল সদস্যকে বলতে চাই মাদকের ভয়াবহতা সম্পর্কে দিকনির্দেশনা ও সচেতনতা বৃদ্ধি করো”। 

 

এসময় এন্টি ড্রাগ সোসাইটির সভাপতি মো: সুমন আলী বলেন, “আমাদের লক্ষ্য যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি মাদকমুক্ত সমাজ গঠন করা। এ দিবসে আমাদের দুইটা দাবি থাকবে প্রসাশনের কাছে ২৪-২৫ সেশনে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে, ক্যাম্পাসের হল গুলো কে মাদক মুক্ত করতে হবে”।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের ইউনিয়ন লোকমোর্চা সভা

আজীবন বহিষ্কার ২ বিএনপি নেতা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে আটক ৪

ইসলামপন্থীদের ঐক্য এখন সময়ের দাবি: মামুনুল হক

ময়মনসিংহে ক্লাস বর্জন করে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ

মণিরামপুরে অনুমোদনহীন আপো হোমিওপ্যাথিক মেডিকেলের পরিচালককে ১লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

জাতীয় পরিচয় পত্র পরিষেবা নির্বাচন কমিশন হতে নতুন কমিশনে স্থান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে আসামী পালাতে গিয়ে আহত

১২৬তম নজরুল জয়ন্তী উপলক্ষ‍্যে দুইদিব‍্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন সম্পন্ন হয়েছে আজ