বুধবার, 1 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উলিপুরে রাস্তার বেহাল দশা, ঝুঁকিতে চলাফেরা করছেন হাজারো মানুষ।

প্রতিবেদক
মোঃ সোহেল রানা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
বুধবার, ১ জানুয়ারি ২০২৫ - ৩:২৩ অপরাহ্ন

জীবনের ঝুঁকি নিয়েই চলাফেরা করছেন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার ও বাহারের ঘাটের হাজারো মানুষ। মাটিয়াল আদর্শ বাজার থেকে বাহারেরঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা স্বাধীনতার ৫৩ বছরে এসেও এখনো কাঁচা। পর্যটন এলাকা বাহারের ঘাটে যাওয়ার একমাত্র রাস্তা এটি।

 

বাহারের ঘাট একটি পর্যটন এলাকা হওয়ায় আশেপাশের প্রায় ১০টি গ্রামের মানুষের চলাচলে এই রাস্তায়। কয়েক দশক থেকেই তীব্র সংকটে চলাফেরা করেন এই এলাকার মানুষজন। বর্ষাকাল এলে এম্বুলেন্স ফায়ার সার্ভিস এর মত জরুরী সেবা তো দূরের কথা হেটে পার হতে গেলেও হাঁটু পরিমাণ কাদা। রাস্তায় বড় বড় গর্ত থাকায় জীবন হাতের মুঠোয় নিয়ে চলাফেরা করেন বিভিন্ন যানবাহন ও মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিরা সহ সংসদ সদস্যরাও কথা দিয়ে রাখেননি একাধিকবার। জনপ্রতিনিধি পরিবর্তন হয়, হয় না শুধু রাস্তার কাজ। গ্রামবাসীদের কথা কবে ভাববে সরকার, কবে হবে এলাকায় পাকা রাস্তা, সেদিকে চাতক পাখির মত তাকিয়ে আছেন তারা।

 

 

 

 

 

এদিকে, মাটিয়াল হাই স্কুল ও মাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসার একমাত্র রাস্তা এটি। শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে পারি দিতে হয় হাঁটু পরিমাণ কাদা। বর্ষাকালে অনেক শিক্ষার্থী আসতে পারেন না বিদ্যালয়ে।

 

  • এমনকি বাহারের ঘাট একটি পর্যটন এলাকা হওয়ায়, দৈনিক শত শত পর্যটকের চলাফেরা এই রাস্তায়। রাস্তাটির উন্নয়ন হলে পর্যটকের সংখ্যা বেড়ে যেতে পারে তিন থেকে চার গুণ এবং অর্থনৈতিক উন্নয়ন হবে মাটিয়ালের মানুষের।জনমনে প্রশ্ন উঠেছে, আদৌ কি সমাধান হবে মাটিয়াল বাসির এই সমস্যার? সেদিকে তাকিয়ে মাটিয়ালের হাজারো মানুষ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বশেফমুবিপ্রবিতে ছাত্রদলপন্থীদের মানববন্ধন

জনগনের ভোট বিহীন সরকার দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকতে পারেনা: মামুন মোল্লা

৭ দফা দাবিতে তিতুমীর ঐক্যের আমরণ অনশন

গুচ্ছ থেকে বেরিয়ে যেভাবে ভর্তি পরীক্ষা নেবে খুলনা বিশ্ববিদ্যালয়

খাদ্য প্রক্রিয়াজাতকরণে নতুন সম্ভাবনা: বন্য খেজুর থেকে তৈরি ভিনেগার

পবিপ্রবিতে হাল্ট প্রাইজের উদ্যোগে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন

গাইবান্ধার কৃষকদের জন্য গাজর-টমেটো চাষের প্রশিক্ষণ দিলেন বাকৃবি অধ্যাপক

দরিদ্রের কর্মসংস্থানে প্রহসন: ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বরিশালের বিএম কলেজের ক্রীড়া ফান্ড নিয়ে দুর্নীতির অভিযোগ শিক্ষার্থীদের