বৃহস্পতিবার, 24 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভর্তি পরীক্ষার পূর্বের রাতে বর্ণাঢ্য সাজে বাকৃবি

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ - ৯:৩৬ অপরাহ্ন

রাত পেরোলেই দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও (বাকৃবি) সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ক্যাম্পাস পরিদর্শন করে দেখতে পাওয়া যায়, ভর্তি পরীক্ষা উপলক্ষে জাঁকজমক সাজে সেজেছে বাকৃবি। পরীক্ষার আগের রাতে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। 

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন নানান ধরনের স্টল তৈরি করেছে। এছাড়া বিভিন্ন বিভাগীয় সমিতি এবং অনুষদের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে। আলোকবাতি আর বিভিন্ন ব্যানারে সাজানো হয়েছে স্টলগুলো। এসব সংগঠনের সদস্যরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে সহায়তা করে থাকে। রাতে স্টলগুলো পরিদর্শন করেন বাকৃবির উপাচার্য এ কে ফজলুল হক ভূঁইয়া। এ

এ সময় বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির সদস্য ও বাকৃবির শিক্ষার্থী সিফাত ছালেহীন বলেন, ‘উৎসবমুখর এ রাতকে রাঙিয়ে তুলতে এবারও আমরা আমাদের সমিতির পক্ষ থেকে স্টল দিয়েছি। জেলা-গ্রাম হতে আগত পরীক্ষার্থীদের সকল উপায়ে সাহায্য করতে আমরা সচেষ্ট আছি।’

নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.আব্দুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মীরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। পরীক্ষার দিন সকাল ৮টার মধ্যে ক্যাম্পাসে পুলিশ চলে আসবে। তাদের সাথে সার্বিক সহযোগিতায় থাকবে বিএনসিসি থেকে ১৫ জন সদস্য এবং নিরাপত্তা কর্মীরা। এছাড়াও প্রক্টরিয়াল বডির সদস্যরা সার্বিক পরিস্থিতি সদা পর্যবেক্ষণে রাখবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত 

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত 

রাবি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক সাঈদ, সদস্য সচিব মারিশা

সার্টিফিকেট তোলার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ বুটেক্স শিক্ষার্থীদের

শরীরের দুর্বলতা কাটাতে গুরুত্বপূর্ণ উপাদান

পুঠিয়ার শিবপুরে পবা হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ডিআইইউতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচী পালন

কেবি কলেজ প্রাঙ্গণে রোভার স্কাউটদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান

ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুফ

মেধাসম্পদ সুরক্ষায় ইউজিসির উদ্যোগ

জুলাই খুনিদের বিচারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন