শুক্রবার, 22 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে পিএমবিএ প্রোগ্রামের ১১ বর্ষপূর্তি উদযাপিত

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ - ৪:০৭ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের ১১ বর্ষপূর্তি অনুষ্ঠান  উদযাপিত হয়েছে।

২২ নভেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে সকাল ১০ টায় অনুষ্ঠানটি শুরু হয়।

পিএমবিএ প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক ড. মো. হাসান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ, পিএমবিএ ও পিজিএস এর ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার। আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক ও পিএমবিএ প্রোগ্রামের সাবেক ও বর্তমান-শিক্ষার্থীরা। 

এসময় পিএমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। অধিকাংশ শিক্ষার্থীরা চাকরির পাশাপাশি এমবিএ এর পড়াশোনা সম্পূর্ণ করার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। 

অ্যালামনাইদের ধন্যবাদ জানিয়ে পিএমবিএ প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক ড. মো. হাসান উদ্দিন বলেন, “আমরা ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম করতে চাই।  আমাদের শিক্ষার্থীদের দেশ ও দেশের বাইরে কৃত জ্ঞানের মাধ্যমে সফলতা অর্জন করবে।”

প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আপনার যে যে স্থানে অবস্থান করছেন এই প্রোগ্রাম শেষে পবিপ্রবির প্রতিনিধিত্ব করবেন এবং নিজের অবস্থান আরো সুদৃঢ় করবেন। আইনি বাধা না থাকলে আগামী কনভোকেশনে আপনাদেরও যুক্ত করা হবে।”

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ছাগল বিক্রির টাকা নিয়ে তুলকালাম কান্ড

মাধবপুরে গ্রাহকের টাকা নিয়ে এনজিও বন্ধু সোসাইটির মালিক উধাও

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ছে: বিশেষজ্ঞদের সতর্কতা ও প্রতিরোধে করণীয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নিউজপেপার অলিম্পিয়াড

কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলে শুরু হলো “স্কুল সপ্তাহ ২০২৫”

বাকৃবিতে কৃষি অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশীপের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

হোসেনপুরে বিএনপির কাউন্সিল প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল

ঈদের আগে ঢাকায় কোরবানির হাটের মহাযজ্ঞ, কোথায় বসবে কোন হাট?

মুক্তির উল্লাস বইয়ের মোড়ক উন্মোচন

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণদের গণধর্মঘট: ভবিষ্যৎ সুরক্ষার আহ্বান