বৃহস্পতিবার, 3 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে যাত্রা শুরু করলো প্লেল্যান্ড

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ - ৬:৪০ অপরাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে যাত্রা শুরু করলো দেশের প্রথম মাল্টিস্পোর্ট গেম জোন ‘প্লে ল্যান্ড’। যা রাজশাহীবাসীর জন্য উন্মোচিত করলো এক নতুন দিগন্ত। রাজশাহী নগরীর নাদের হাজির মোড়, নিউ বাইপাস রোডে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের প্রথম মাল্টিস্পোর্ট গেম জোন ‘প্লে ল্যান্ড’।
৪ এপ্রিল এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। খেলাধুলা আর নির্মল বিনোদনের এক অসাধারণ মেলবন্ধনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে এই আধুনিক স্পোর্টস হাবটি, যেখানে একই ছাদের নিচে উপভোগ করা যাবে বিভিন্ন ধরণের খেলাধুলা ও আড্ডা।
রাজশাহীর ক্রীড়াপ্রেমীদের জন্য ‘প্লে ল্যান্ড’ যেন এক নতুন বার্তা নিয়ে এলো। যারা শারীরিক কার্যকলাপ ও খেলাধুলাকে ভালোবাসেন, আবার বন্ধুদের সাথে আনন্দের  সময় কাটাতে চান, তাদের জন্য এটি হতে যাচ্ছে এক অসাধারণ ঠিকানা।
বাংলাদেশে প্রথমবারের মতো পিকেলবলের উন্মাদনা: ফুটবল, ব্যাডমিন্টন, সার্কেল ক্রিকেটের পাশাপাশি ‘প্লে ল্যান্ড’ এনেছে বাংলাদেশে প্রথমবারের মতো পিকেলবলের সুযোগ! বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা লাভ করা এই খেলাটি এখন রাজশাহীর ক্রীড়াপ্রেমী মানুষের হাতের নাগালে। নতুন এই খেলাটি নিঃসন্দেহে রাজশাহীর তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে যাচ্ছে এবং একটি নতুন ক্রীড়া সংস্কৃতির জন্ম দেবে।
ইনডোর স্পোর্টস ও বোর্ড গেমসের অফুরন্ত ভান্ডার: শুধু মাঠের খেলাই নয়, ‘প্লে ল্যান্ড’-এ রয়েছে বিভিন্ন ধরণের আকর্ষণীয় ইনডোর স্পোর্টস ও বোর্ড গেমসের বিশাল সম্ভার। বন্ধুদের সাথে তুমুল আড্ডার মাঝে মেতে ওঠা যাবে উনো, চেস, ক্যারাম, লুডো, ফুসবল টেবিল গেম, স্লিং-পাকের মতো জনপ্রিয় সব গেমে। এছাড়াও রয়েছে সাব-সকার ও আর্কেড বাস্কেটবলের মতো আধুনিক গেমস, যা গেমপ্রেমীদের দেবে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ছেলেরা যেখানে ফুটবল টার্ফ এ মেতে উঠবে, সেখানে মেয়েরা বিভিন্ন বোর্ড গেম নিয়ে হাসি-ঠাট্টায় মশগুল হতে পারবে, আবার একসাথে সবাই ভাগাভাগি করে নিতে পারবে একে অপরের খেলার আনন্দ।
‘ডাইস & ডাইন’: খেলার ফাঁকে মুখরোচক আহার: খেলার ক্লান্তি আর পেটের ক্ষুধা নিবারণের জন্য ‘প্লে ল্যান্ড’ নিয়ে এসেছে ‘ডাইস & ডাইন’ নামের একটি বিশেষ স্ন্যাকস কর্নার। এখানে পাওয়া যাবে মজাদার চা, সুস্বাদু সিঙ্গারা, ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইসহ বিভিন্ন মুখরোচক খাবার আইটেম এবং ঠান্ডা পানীয়। তাই খেলার ফাঁকে একটু বিশ্রাম আর হালকা খাবার মনকে করে তুলবে আরও চাঙ্গা। অনেক সুন্দর একটা পরিবেশে,  এরকম একটা প্লেল্যান্ড পাওয়া রাজশাহী বাসীর জন্য অনেক, অনেক আনন্দের বিষয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

গবিতে বিভিএসএফের প্রথম কার্যনির্বাহী কমিটির দায়িত্বে আরাফাত-রুম্মান

হাবিপ্রবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ কমিটির নেতৃত্বে শরিফুল-সাব্বির

ইবিতে পরীক্ষা দিতে আসায় আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা

বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে নাহিদ-আশরাফ

পবিপ্রবিতে ব্যবস্থাপনা দিবস উদযাপিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

রাবিতে এমফিল-পিএইচডি গবেষকদের বরণ করে নিল আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন

কিডনিতে পাথর ঝুঁকি কমাতে যেসব ফল উপকারী

ইরানে হামলা চালিয়েছেন ট্রাম্প, ৩ পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ