মঙ্গলবার, 27 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বানারীপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি সাইদুল ইসলাম ও সম্পাদক জাকির হোসেন

প্রতিবেদক
Humayun Kabir
মঙ্গলবার, ২৭ মে ২০২৫ - ১০:৪৪ অপরাহ্ন

হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি 

 

বানারীপাড়া প্রেসক্লাবের কমিটি গঠিত গঠন করা হয়েছে। নব-নির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার বানারীপাড়া প্রতিনিধি মো: সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানব কন্ঠের বানারীপাড়ার প্রতিনিধি মো: জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বরিশালের কাগজের বানারীপাড়া প্রতিনিধি মো: জাহিন খালাসি।

এ উপলক্ষ্যে ২৮ মে মঙ্গলবার বিকেল ৬ টায় বানারীপাড়া প্রেসক্লাবে আয়োজিত সাধারণ সভায় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মাসুম সরদারের সঞ্চালনায় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জাহিন খালাসির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম,সাবেক সহ-সভাপতি মো: জাকির হোসেন,সাংবাদিক মাসুদ আহমেদ, কাজী শাহিন মাহমুদ, তাওহীদুল ইসলাম, মাইদুল ইসলাম শফিক,সাব্বির আহমেদ, মাহমুদুল হাসান,আছিবুল ইসলাম প্রমূখ। সভায় উপস্থিত সকল সাংবাদিকদের কন্ঠভোটে সাংবাদিক সাইদুল ইসলামকে সভাপতি, জাকির হোসেন সাধারণ সম্পাদক ও জাহিন খালাসীকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদের ৩১ সদস্য বিশিষ্ট বানারীপাড়া প্রেসক্লাব কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন সম্মানিত নির্বাহী সদস্য মো: মাসুম সরদার,মাসুদ আহমেদ,কাজী বশির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো: ইলিয়াস শেখ,সহ-সভাপতি মো: তাওহীদুল ইসলাম, কাজী শাহিন মাহমুদ, রফিকুল ইসলাম, মো: সোহেল মাহমুদ,মো: মিজানুর রহমান,সিনিয়র যুগ্ন সম্পাদক মোঘল সুমন শাফকাত,যুগ্ন সম্পাদক মাইদুল ইসলাম শফিক,মো: সাব্বির আহমেদ,সহ- সম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশ,মাহমুদুল হাসান,সহ- সাংগঠনিক সম্পাদক মো: হাসিবুল ইসলাম, কোষাধক্ষ্য খায়রুল ইসলাম রাসেল,দপ্তর সম্পাদক মো: আছিবুল ইসলাম,সহ দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম রনি,সহ প্রচার সম্পাদক মো: সাঈদ,সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমেদ,তথ্য সম্পাদক এমরান হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক মো: হুমায়ুন কবির , পাঠাগার সম্পাদক জিসান হাসান প্রমূখ।নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বানারীপাড়া-উজিরপুর নির্বাচনী এলাকার বিএনপি’র প্রতিনিধি সরফুদ্দিন আহমেদ সান্টু, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শাহ আমানতে অবৈধভাবে আনা ৯৫ মোবাইল ফোন জব্দ

রাবিতে প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

খানসামায় এক মঞ্চে ৫ শিক্ষক ও ২ কর্মচারীর বিদায় সংবর্ধনা

পাবিপ্রবির লেকে কচ্ছপ অবমুক্ত করলো এক শিক্ষার্থী

নাগেশ্বরীতে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে বাকৃবিতে সেমিনার

রাজারহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কার্যক্রম বন্ধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

সোনাগাজীতে জুলাই শহীদ স্মরণে পাঠাগার উদ্বোধন