সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিজ্ঞান ও প্রযুক্তি প্রচারণায় নাগেশ্বরী: ৪৬তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ শুরু

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ৪:৩০ অপরাহ্ন

আজ ১৩ জানুয়ারি (রবিবার) নাগেশ্বরী উপজেলার প্রশাসন চত্বরে আয়োজিত হলো ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরীর উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ কামরুল ইসলাম এবং একাডেমিক সুপারভাইজার জনাব নিখিল চন্দ্র বর্মন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রচেষ্টা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং প্রশংসা করেন।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি ও উদ্ভাবনের বর্ণনা দেন এবং দর্শনার্থীদের সঙ্গে সেই প্রযুক্তির সুবিধা ও কার্যকারিতা শেয়ার করেন।

এক দর্শনার্থী বলেন, “এ ধরনের মেলা নতুন প্রজন্মকে উদ্ভাবনী হতে উদ্বুদ্ধ করে এবং তাদের ক্ষুদ্র প্রচেষ্টাগুলো একদিন বড় স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে।”

সরকারের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে এ উদ্যোগ বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন মেলায় আগত বিভিন্ন শ্রেণির দর্শকরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে গঠিত হয় “নিরাপদ ক‍্যাম্পাস” সংগঠন।

ইবিতে প্রথমবারের মতো শিক্ষা ও গবেষণা প্রদর্শনী আয়োজন

ইবিতে আদর্শ সমাজ বিনির্মানে তরুণদের ভাবনা শীর্ষক আলোচনাসভা

রাবির আরবী বিভাগের দ্বিতীয় অ্যালামনাই সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু

খানসামায় জাতীয় সমবায় দিবস পালিত

জন্মদিনে শহীদ ওয়াসিমের স্মরণে ববিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও নিরবতা পালন।

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা, পাল্টাপাল্টি অবস্থানে কর্মবিরতির ডাক অফিসার সমিতির

যুক্তরাজ্য সফরে ইউনূসের কূটনৈতিক জয়

ডিআইইউ সাংবাদিক সমিতির উদ্যোগে জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত

শহীদদের স্মরণে ইবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি