সোমবার, 3 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিত্র মাহে রমাযানে রাবি ছাত্রদল নেতার হেল্প ডেস্ক

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
সোমবার, ৩ মার্চ ২০২৫ - ১:১১ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান মিঠুর উদ্যোগে পহেলা রমজানে বিশ্বিবদ্যালয়ের তিনটি স্থানে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। রোববার (০২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর সহ আরো দুটি স্থানে এ হেল্প ডেস্ক স্থাপন করা হয়।
ফিরিয়ে দেওয়া সাপেক্ষে হেল্প ডেস্ক থেকে গামলা, পানির খালি বোতল, চাকু/ছুরি, চপিং বোর্ড, কার্পেট সরবরাহ করা হয়।
এছাড়াও মুক্ত মাঠে ইফতার করতে আসা রোজাদারদের পলিথিন সরবরাহ করা হয় যেনো ময়লা ও উচ্ছিষ্ট যেখানে সেখানে না ফেলে পলিথিনে রেখে দেয়। ময়লা ভর্তি পলিথিনগুলো রাবি ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে রাখা হয়। রমজান মাসব্যাপী চলবে হেল্প ডেস্কের 
কার্যক্রম। 
এ উদ্যোগে সার্বিক সহযোগিতায় ছিলেন রাবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবির হাসান হিমেল, শেখ নূর উদ্দিন, মো: আবু সাঈদ।
এছাড়াও আইন বিভাগের ছাত্রনেতা শাহরুখ মাহমুদ, আমীর আলী হল ছাত্রদল নেতা আর রাফি খান, জিয়া হল ছাত্রদল নেতা রাসেল বাদশা, মিনহাজুল আবেদীন নাফি, নাসিম, নাইম, এফ এ সিয়াম প্রমুখ সার্বক্ষণিক সহযোগিতা করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ান ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বাকৃবির অধ্যাপক বরখাস্ত

ইবিতে গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল

জাবিপ্রবি শিক্ষার্থীদের দ্বারা মবের শিকার হওয়ার অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় নেতার

মাভাবিপ্রবি অর্থনীতি বিভাগের সাথে মোলভি বাড়ি প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি

সুইস ব্যাংকে বাংলাদেশিদের গোপন সম্পদ, ২০২৪ সালে বেড়েছে ৩ গুন

উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, সেনাবাহিনীর অভিযানে মোটরসাইকেল উদ্ধার

সোহরাওয়ার্দী কলেজে মাহবুবর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর

চবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

গাজায় হামলা, সংহতি জানিয়ে রাবি প্রশাসনের সমাবেশ

ইরানের ভয়ঙ্কর প্রতিশোধে কাঁপছে ইসরায়েল