বৃহস্পতিবার, 13 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মালয়েশিয়ান ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বাকৃবির অধ্যাপক বরখাস্ত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:৫৫ অপরাহ্ন

মালয়েশিয়ান শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল রেজিস্ট্রার (সংস্থাপন) স্বাক্ষরিত এক আদেশনামায় এ তথ্য প্রকাশ করা হয়।

আদেশনামার বরাতে জানা যায়, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদের বিরুদ্ধে মালয়েশিয়ান ছাত্রীর ওপর যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে বিগত ১৪-১০-২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি অধিবেশনে গৃহীত সিদ্ধান্তানুসারে তাঁহার অনুকূলে প্রেরিত চার্জশিটের দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় বিগত ৩০-১২-২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭তম অধিবেশনে গৃহীত ১ এর (v) নং সিদ্ধান্ত মোতাবেক তাঁহাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) হ্যান্ডবুকের ৪ (১) (এফ) নং ধারা অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি হইতে অপসারণ করা হইল।

উল্লেখ্য, বিগত বছরের ২৫ সেপ্টেম্বর ড. হারুনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে অধ্যয়নরত মালয়েশিয়ান এক নারী শিক্ষার্থী। অভিযোগের প্রেক্ষিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ১৪ অক্টোবর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলা: ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

পাবিপ্রবিতে প্রথমবারের মতো আইসিই অ্যালামনাই রিইউনিয়ন উৎযাপন

গাজার শরনার্থীদের চিকিৎসা সহযোগিতায় মিশরের সাথে আস ফাউন্ডেশনের চুক্তি

হাবিপ্রবিতে শুরু হলো দুইদিন ব্যাপী ‘সিএসই ফেষ্ট’

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারসহ তিন দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বাকৃবি প্রশাসনের নির্ধারিত ভাড়া মানছেন না রিকশাচালকরা

বুটেক্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

হাবিপ্রবিতে Intellectual property Rights In Bangladesh Education Sector শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শহীদ জাহিদ- নিলয়ের নামে বুক সেলফ উদ্বোধন