শনিবার, 19 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রতিবেদক
বিথী আক্তার কাজল, কুবি প্রতিনিধি
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ - ২:২৪ অপরাহ্ন

 

কুবি প্রতিনিধি:

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

 

গুচ্ছ থেকে বের হয়ে চার বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। সেই পরিপ্রেক্ষিতে ব্যবসা শিক্ষা অনুষদের পরীক্ষার মাধ্যমে কুবিতে ভর্তি পরীক্ষা শুরু হয়।  

 

‘সি’ ইউনিটের ২৪০টি আসনের বিপরীতে ৯ হাজার ৯৫২ টি আবেদন জমা পড়ে। আসন প্রতি ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। 

 

পরীক্ষা দিতে আসা চাঁদপুর থেকে পরীক্ষা দিতে আসা সাজ্জাদ হোসাইন নাঈম বলেন, ‘এক্সামের প্রশ্ন তুলনামূলক  সহজ হয়েছিলো।তবে প্রিপারেশন যদি আরও ভালো করে নিতাম তাহলে চান্স পাওয়াটা নিশ্চিত করতে পারতাম। তবে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আশাহত হয়নি।’

 

আরেক পরীক্ষার্থী, ‘রোবাইয়া আলম খুশবু বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরীক্ষার মান স্ট্যান্ডার্ড ছিলো।ক্লাসে শিক্ষকদের ব্যবহারও ভালো ছিল। চান্স পাবো বলে আশা করা যায়।’

 

ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘সার্বিক পরিস্থিতি অনেক ভালো ছিল। সমান্য যে ত্রুটি ছিল, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করেছি।’ 

 

তিনি আরও বলেন, ‘১২ টি কেন্দ্রে মোট উপস্থিতি ছিল ৭ হাজার ৬ ৪৬ জন এবং উপস্থিতির হার ৭৬.৮৩ শতাংশ।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বৈশাখী শোভাযাত্রায় অংশ না নেওয়ায় খাবার বন্ধ করলেন ইবি প্রভোস্ট

জমকালো আয়োজনে নবীনদের বরণ করল কুবি

গোবিন্দপুর আইডিয়াল স্কুলের ১৫তম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

অধ্যাপক আমান উল্লাহ আনন্দ মোহনে অধ্যক্ষ পদে আসীন থাকেন দাবি ছাত্রছাত্রীদের

ইসফাহানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল

শেকৃবিতে জুলাই শহীদদের স্বরণে মিনি ম্যারাথন ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন

হলের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

রোগীদের মাঝে ছাত্রদলের সেহরি বিতরণ

শ্রেষ্ঠ মেডিকেল অফিসার হিসেবে অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ডা. নিলুফা ইয়াসমিনকে মুক্তি ডায়াগনস্টিকের শুভেচ্ছা

বিয়ে করলেন জুলাই-২৪’র সমন্বয়ক তালাত মাহমুদ রাফি