সোমবার, 14 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলার ঐতিহ্য ধরে রাখতে পাবিপ্রবিতে বৈচিত্র্য ও আনন্দে উদযাপিত বাংলা নববর্ষ

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ - ৯:০২ অপরাহ্ন

‘এসো হে বৈশাখ, এসো এসো’—রবীন্দ্রনাথের এই কালজয়ী আহ্বানেই যেন সাড়া দিয়ে জেগে উঠেছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। মঙ্গল শোভাযাত্রা, ঐতিহ্যবাহী পিঠা ও লোকজ সংস্কৃতির ঝলকে উদযাপিত, ঘুড়ি উড়ানো হলো বাংলা ১৪৩২ সালের নববর্ষ। পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের রঙ, সংস্কৃতির ছোঁয়া ও আনন্দের মিলনমেলা।

 

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টা কেন্দ্রীয় আয়োজনের অংশ হিসেবে শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রার নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল। সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান , বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র উপদেষ্টা ,প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

 

শোভাযাত্রাটি ক্যাম্পাসের মূল ফটোক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মূল মঞ্চে এসে শেষ হয়। মহিশের গাড়ি, পালকি, মুখোশ, গ্রামীণ খেলনা, রঙিন ব্যানার, পটচিত্র ও বাদ্যযন্ত্রে মুখর ছিল পুরো আয়োজন মাধ্যমে আমাদের ঐতিহ্য তুলে আনেন।

 

উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অনুযায়ী ছাত্র হল, ছাত্রী হল, বিভাগ ও ক্লাবগুলোর জন্য আলাদাভাবে স্টল বরাদ্দ করা হয়। প্রতিটি স্টলে ছিল নিজস্ব সজ্জা, ঐতিহ্যবাহী পিঠা, দেশীয় খাবার, খেলনা ও হস্তশিল্প। দিনভর চলেছে সাংস্কৃতিক পরিবেশনা—গান, নৃত্য, আবৃত্তি, নাটকসহ নানা আয়োজন।

 

ইইসিই বিভাগের শিক্ষার্থী ইউসুফ খান রাচি বলেন,“এই প্রথমবার আমরা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ অনুষ্ঠান দেখতে পারছি । সিনিয়রদের কাছে শুনেছি এর আগে ২০১৯ সালে আমাদের ক্যাম্পাসে এরকম উৎসব মুখর পরিবেশে এমন আয়োজন হয়েছিল। নিজেদের হাতে স্টল সাজানো, পিঠা বানানো, বিক্রি করা—সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। বাংলা সংস্কৃতির এমন প্রাণবন্ত আয়োজন আমাদের মন ছুঁয়ে গেছে।”

 

২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের হাসিব বলেন,“আজকে ক্যাম্পাসে আনন্দঘন অনুভূতি ছিল। সবাই যেন একে অপরের কত আপনজন। এই ধরনের আয়োজন আমাদের মধ্যে সম্পর্কে মেল বন্ধন গড়ে তোলে, সংস্কৃতির সঙ্গে জুড়ে দেয় এবং আমাদের ইতিহাস জানতপ সাহায্য করে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবির পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ কমিটির সভা অনুষ্ঠিত

আইনজীবী রমজান আলীর মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

ইবিতে দুই সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ

হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে হাবিপ্রবি উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ

বৃষ্টি উপেক্ষা করে গাজায় হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

বাউফলে গরীব অসহায়দের মাঝে বিতরণকৃত দুম্বার মাংস ছিনতাই

কুড়িগ্রামে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, মানবপ্রাচীর গড়ে প্রতিরোধ স্থানীয়দের

জালিয়াতি চক্রের ৪ সদস্যের ছবি

পূর্ণোদ্যমে চলছে ইউনিস্যাব রাজশাহী বিভাগের ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ

যবিপ্রবির ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান ড. মো. আব্দুল্লাহ্ আল মামুন