মঙ্গলবার, 18 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাবিপ্রবি শিক্ষার্থীদের দ্বারা মবের শিকার হওয়ার অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় নেতার

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ - ১:৫২ অপরাহ্ন

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম কর্তৃক বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্যদানের সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী এ কথা বলেন।

উল্লেখ্য প্রথমবার যখন জাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এসেছিলেন তখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় তাদের প্রবেশে শিক্ষার্থীরা বাধা দেয়। তাদের উদ্দেশ্যে অভিযোগ তুলে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত জাবিপ্রবির ছাত্রদলের কর্মী সভার প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন “আমরা এর আগে এসে মবের শিকার হয়েছি।”

এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন, যেহেতু আমরা পূর্বে জেনেছি যে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। এমন একটা সার্কুলার বিশ্ববিদ্যালয় থেকে দিয়েছে। আমরা যখন এসেছিলাম তখন কোনো মিছিল ছিল না, বাইকের শোডাউন ছিল না। শুধু আমরা তিনজন এসে ভিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ এবং আমাদের বিষয় তাদের জানাতে এসেছিলাম। এছাড়াও শিক্ষার্থীরা কেন পলিটিক্স চায় না সে বিষয়ে জানতে চাচ্ছিলাম। কিন্তু আমরা ঢোকার পরে তেমন কোনো কাজই করিনি উল্টো আমরা ভিসি মহোদয়ের রুমে অপেক্ষা করছিলাম তখন নিচে বিভিন্ন ধরনের শ্লোগান হচ্ছিল। এক পর্যায়ে তাঁরা উগ্রভাবে ভেতরে ঢুকে গেছে এবং পরবর্তীতে ভিসি স্যারের মিটিং রুমেও ঢুকে পড়ে। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে ওই সময়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যে সকল শিক্ষার্থীর কথা তারা আমাদের সাথে অন্যায় করেছে। বিগত দিনের এ কাজের চিত্র মবের মতোই ছিল।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান বক্তব্যে ক্যাম্পাসের ভেতরে কর্মী সভার প্রোগ্রাম করতে না পারায় কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগে আসলেও ভেতরে নিতে পারেন নাই। এবারও পারেন নাই। সেবার আমরা জোর করে গিয়েছি। এবার আপনাদের উপর ছেড়ে দিয়েছি কিন্তু নিতে পারেন নাই। আপনারা সবাই ব্যর্থ হয়েছেন। এ ব্যর্থতার দায় সবার। এই ব্যর্থতা সফলতায় রূপ দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণতান্ত্রিক চর্চা তৈরি করতে হবে। এছাড়াও তিনি কমিটি ঘোষণার পরে প্রতিটি প্রোগ্রাম ক্যাম্পাসের ভেতরে করার ঘোষণা দেন। যদিও ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ”

এ সময় তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “আগে যেভাবে মত প্রকাশ করলে তাড়িয়ে দেওয়া হতো, এখনো তাড়িয়ে দেওয়া হয়। সেটা ভিন্ন কৌশলে। সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে যারা আপনাদের রাজনৈতিক চর্চা করতে ব্যর্থ করেছে। তাদের কি এটা রাজনৈতিক উদ্দেশ্য না? তারা তাদের পরিচয় গোপন রেখে আপনাদের রাজনৈতিক চর্চায় বাধাগ্রস্ত করছে। তারা কারা? ইসলামী ছাত্রশিবির। সরাসরি বলবেন। স্বাধীন বাংলাদেশ, বুক উঁচু করে বলবেন।”

এ বিষয়ে কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রিয়াদ হাসান বলেন, “আমি এখানে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, ঐদিন সাধারণ শিক্ষার্থীরা কোনো মব করে নাই বরং ওই ঐদিন দলীয় প্রভাব খাটিয়ে ক্যাম্পাস এ ঢুকা হয়েছিলো এবং সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের মাধ্যমে বারবার উনাদের বের হয়ে যেতে বলার পরও সেই দলীয় প্রভাব খাটিয়েই ভিতরে বসে ছিলো। আমরা এই দলীয় প্রভাব এর রাজনীতি আগেও দেখেছি। তখন আমরা কিছু বলতে পারি নাই। কিন্তু ৫ই আগস্ট স্বৈরাচারের পতনের পর আমরা নতুন করে স্বপ্ন দেখি। এলাকার অনেক স্থানীয় নেতাকর্মী ঐদিন বিশ্ববিদ্যালয়ের গেইট এ অবস্থান নিয়েছিলো এবং পরবর্তীতেও আমিসহ  আমাদের অনেক শিক্ষার্থী এই ঘটনার জন্য হুমকির স্বীকার হয়েছি।”

সিএসই বিভাগের শিক্ষার্থী নাইমুর দুর্জয় বলেন, “তাদের এ বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের সৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম দাবি ছিল ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। তারই ধারাবাহিকতায় ৫ আগষ্টের পরে অফিস আদেশের মাধ্যমে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা হয়। এরপর একদিন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে এসে রাজনীতির প্রচারণা চালাতে চায়, তখন সাধারণ শিক্ষার্থীরা প্রথমে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। তাঁরা না মানলে শিক্ষার্থীরা ভিসি স্যারের সমানেই জোর দিয়ে বেরিয়ে যেতে বলা হয়েছে। এখানে মব জাস্টিসের দাবি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ববিতে গোপন সিন্ডিকেট সভার অভিযোগ, উপাচার্যের পদত্যাগ দাবি

ফতুল্লায় গণপিটুনির পর অস্ত্রসহ দুই ভাইকে পুলিশে দিল এলাকাবাসী

ময়মনসিংহ মুক্তিপণ আদায়কারী চক্রের ০৪সদস্য নগদ অর্থসহ গ্রেফতার; প্রাইভেটকার উদ্ধার।

গোপালগঞ্জে আরও 2 আওয়ামী লীগ নেতা গ্রেফতার

খুবি শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ দেবে ইক্বলাব ফাউন্ডেশন

আইনজীবী সাইফুল হত্যায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে উত্তাল পবিপ্রবি

বাংলাদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

দখল নিতে চায়ের দোকানে তালা জবি ছাত্রদল নেতার

সোনাগাজীতে জুলাই শহীদ স্মরণে পাঠাগার উদ্বোধন

দিরাই পৌর ছাত্রদলের ৯টি ওয়ার্ডে আলোচনা সভার ঘোষণা