শুক্রবার, 20 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গল টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ: নাঈম হাসান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২০ জুন ২০২৫ - ৯:০৫ অপরাহ্ন

গল টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে ১৮৭ রানের লিড নিয়ে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামবে টাইগাররা। এমন অবস্থানে দাঁড়িয়ে স্পিনার নাঈম হাসান জানিয়েছেন, বাংলাদেশ এখন বাস্তবিক অর্থেই জয়ের কথা ভাবছে।

প্রথম ইনিংসে মাত্র ১০ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে দল। লঙ্কানদের বিপক্ষে লিড দাঁড়ায় ১৮৭ রান। ম্যাচের এমন অবস্থায় ৩০০ রানের লক্ষ্য ছুঁতে পারলে জয়ের দরজা খুলে যেতে পারে বলে মনে করছে বাংলাদেশ শিবির।

চতুর্থ দিনের সকালে ৬ উইকেটে ৪৬৫ রান নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা। কিন্তু বিরতির পর দ্রুত ধসে পড়ে স্বাগতিক দলটি। মাত্র ১৫ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৮৫ রানে অলআউট হয় তারা। স্পিন আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দেন নাঈম হাসান, একাই নেন ৫টি উইকেট।

দিন শেষে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী ভঙ্গিতে নাঈম বলেন, ‘অবশ্যই আমাদের সামনে জেতার সুযোগ আছে। যদি আমরা ভালো একটা সংগ্রহ দাঁড় করাতে পারি, তাহলে পঞ্চম দিনে বল হাতে চেষ্টা চালানো যাবে। এমন উইকেটে শেষ দিনে অনেক কিছু হতে পারে।’

শ্রীলঙ্কার ইনিংসে শেষ দিকে দ্রুত উইকেট তুলে নেওয়ার কৌশল প্রসঙ্গে নাঈম বলেন, ‘আমি চেষ্টা করেছি ভালো জায়গায় বল করতে। পেস ভ্যারিয়েশন এবং সিমের অবস্থান নিয়ে কাজ করেছি। প্রতিটা ব্যাটারকে আলাদা করে পরিকল্পনা করে বল করেছি।’

মাত্র ১৭ বছর বয়সে ২০১৮ সালে টেস্ট অভিষেকে ৫ উইকেট নিয়েই আলোচনায় আসেন নাঈম। এবারের গল টেস্টেও সেই ধারাবাহিকতায় জ্বলে উঠেছেন এই ডানহাতি স্পিনার। ৫ উইকেট পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এমন সুযোগ দিয়েছেন, আমি সেটা কাজে লাগাতে পেরেছি।’

তিনি আরও যোগ করেন, ‘এই উইকেটটা ব্যাটিংবান্ধব। তাই আমরা চেষ্টায় ছিলাম যেন দীর্ঘ সময় ধরে ভালো জায়গায় বল করি। রান না এলে ব্যাটাররা চাপে পড়ে। তখনই ভুল করার সম্ভাবনা থাকে। সেই পরিকল্পনা নিয়েই বল করেছি।’

গল টেস্টের শেষ দিন রোমাঞ্চে ঠাসা হতে পারে বলেই ধারণা করছে দুই দল। জয়, ড্র বা হার—সব সম্ভাবনাই উন্মুক্ত। বাংলাদেশের চোখ এখন জয়েই, এবং সেই লড়াইয়ে বড় ভরসা হয়ে উঠেছেন তরুণ স্পিনার নাঈম হাসান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মুরাদনগরে স্ত্রীর পরকীয়া সন্দেহে সন্তানকে গলাটিপে হত্যা মসজিদের ইমামের

লংগদুতে জামায়াত কর্তৃক ২ শতাধিক কম্বল বিতরণ

বুটেক্সে নবীন শিক্ষার্থীদের বরণে ওরিয়েন্টেশন

যবিপ্রবির ৩২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

পবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল

হাবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর

মাদকের বিরুদ্ধে গণঅভিযান নাগেশ্বরীতে ৭ বাড়িতে অগ্নিসংযোগ

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

রাজশাহীতে লাইব্রেরিয়ান ভয়েসের বই পড়ার সচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন