শনিবার, 4 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চবি শাটল ট্রেন হতে আক্রমণাত্মক উপকরণসহ যুবক আটক

প্রতিবেদক
Iftekharul Islam, Chattogram correspondent
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ - ১২:০৪ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেন হতে এক বহিরাগত যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করেছে প্রক্টরিয়াল বডি। গতকাল রাত ৯.৩০ টায় ট্রেনে প্রক্টরিয়াল টিমের টহল পরিচালনাকালীন ঐ যুবককে আটক করা হয়।

গত কয়েকদিন পূর্বে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের দুইজন শিক্ষার্থী শাটল ট্রেনে বহিরাগতের হামলার শিকার হন। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নিমিত্তে গতকাল রাত ৯.৩০ এর দিকে শহরমুখী ট্রেনে প্রক্টরিয়াল টিম টহল পরিচালনা করে। এ সময়ে ৬ জন বহিরাগতকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। একজনকে মারাত্মক সন্দেহপ্রবণ মনে হলে তল্লাশি চালানো হয়। ঐ বহিরাগতের পকেটে আক্রমণাত্মক উপকরণ ❝ব্লেড❞ পাওয়া যায়। এরপর পুলিশ ফাঁড়ির আইসি ও হাটহাজারী থানার ওসির মাধ্যমে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঐ যুবককের নাম শাহজাহান এবং বাড়ি বান্দরবান।

এই ঘটনায় চবি প্রক্টর তানভীর হাইদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ তাঁরা যেন সন্দেহজনক যেকোন ব্যক্তিকে শাটলে দেখা মাত্র জিজ্ঞাসাবাদ করে, প্রয়োজনে ট্রেন থেকে নামিয়ে দেয় এবং সন্দেহ বাচন হলে নিরাপত্তা দপ্তরকে ফোন করে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত