বৃহস্পতিবার, 26 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, বিএনপি নেতাদের তৎপরতা নিয়ে বিতর্ক

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ - ১০:৪৫ পূর্বাহ্ন

ফেনীর সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি, জামিন ব্যবসা এবং দলীয় কোন্দলে জড়িয়ে পড়ার অভিযোগে বিতর্কিত হয়ে উঠেছেন। ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ নেতাদের পালাতে সহযোগিতা, জামিন ব্যবসা, ভোগদখল এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার খবর পাওয়া গেছে।

২৫ ডিসেম্বর (বুধবার) সোনাগাজী ওয়াপদা কলোনি এলাকা থেকে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা পুলিশ। ইব্রাহীমকে ছাড়াতে সন্ধ্যা থেকে থানায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ভীড় দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলা বিএনপির নেতা সৈয়দ আলম ভুঁইয়া এবং পৌর বিএনপির নেতা নিজাম উদ্দিন থানায় উপস্থিত হয়ে পুলিশকে চাপ প্রয়োগ করেন। তাদের এই আচরণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনা চলছে। উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতাদের এই কার্যক্রমে তৃণমূল কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সোনাগাজী ছাত্রদলের এক কর্মী বলেন, “এটা আসলে দুঃখজনক। আমরা খেয়াল করেছি কিছু অসাধু নেতা বিএনপির সুনাম নষ্ট করছে। তারা অর্থলোভে নিজেদের আদর্শ ভুলতে বসেছে। নয়তো একটা প্রভাবশালী ছাত্রলীগ নেতার জন্য তারা এভাবে উঠেপড়ে লাগতো না।”

এ বিষয়ে জানতে সোনাগাজী উপজেলা বিএনপির নেতা সৈয়দ আলম ভুঁইয়া এবং পৌর বিএনপির নেতা নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে বঞ্চিত হওয়ায় রাবির ডিভিএম বিভাগে তালা

সুইস ব্যাংকে বাংলাদেশিদের গোপন সম্পদ, ২০২৪ সালে বেড়েছে ৩ গুন

১৮ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি রাবি শিক্ষক ফোরামের

হাবিপ্রবিতে ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আওয়ামী লীগের ভুল ছিল, সরকার স্বৈরাচারী হলে জনগণ সায় দেয় না -আবদুল হামিদ

রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ ফয়সাল

বিয়ের দিনই আত্মহত্যা করলো বর

ভালুকায় চুরি-ডাকাতি, ছিনতাই বেড়ে চললেও মিলছে না প্রতিকার

তরুণ নেতৃত্ব বিকাশে শেকৃবি ও ডিএআই গ্লোবাল এলএলসি এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

শুক্র ও শনিবারেও পরিবহন সেবা পাবে কুবি শিক্ষার্থীরা