সোমবার, 28 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বুটেক্সের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ - ১০:০০ অপরাহ্ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। গত রোববার (২৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এবং সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।

এতে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১০ (১) ধারা অনুযায়ী ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে চার বছরের জন্য কার্যকর হবে। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন তিনি।

তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের উপাচার্য পদ হতে পদত্যাগের পর সাধারণ শিক্ষার্থীরা এক্সটার্নাল ভিসি’র জন্য আন্দোলন করতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার দিক বিবেচনা করে শিক্ষার্থীরা এক্সটার্নাল ভিসি’র দাবি করে আসছিলেন।

কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাইরের কিংবা নন-টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের কোনো অধ্যাপককে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হলে তিনি বুটেক্সের মতো স্বতন্ত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের পরিস্থিতির সঙ্গে অনভিজ্ঞ হবেন এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ কার্যক্রমের সাথে তাকে মানিয়ে নিতে সমস্যা হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকবৃন্দ।
সবশেষে ২৭ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. জুলহাস উদ্দিনকে সাবেক উপাচার্য ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের স্থলাভিষিক্ত করার মাধ্যমে তিন সপ্তাহেরও অধিক সময় ধরে শূণ্য থাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদটি পূর্ণ করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) সকালে উপাচার্য হিসেবে যোগদান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বুটেক্সের নতুন এ উপাচার্য। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিয়ে বৈষম্যহীন বুটেক্স প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেন অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণের স্বার্থে এবং যাবতীয় সংকট সমাধানে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল  উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

পাবিপ্রবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান রতন কুমার পাল

পাবিপ্রবি শিক্ষার্থী রাবিকুল হাসান রনি ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় বিচার দাবিতে মানববন্ধন

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু আগামীকাল , ফি ৫০০০ টাকা

নড়াইলে আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায়

ঈদুল আজহা উপলক্ষে ৩ গরু, ১ খাসি কোরবানি দিলো বাকৃবি ছাত্রশিবির

পাবিপ্রবিতে ‎পাঁচ ছাত্রলীগ নেতা-কর্মী নিয়ে জিয়া সাইবার ফোর্স কমিটি গঠন ‎

যবিপ্রবির পিইএসএস ক্লাবের নতুন সভাপতি তুষার আহমেদ সম্পাদক রহমত আলী

থানাহাট বাজারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি, অভিযুক্ত নাহিদ হাসানের দ্রুত গ্রেফতার দাবি

পবিপ্রবিতে পিএমবিএ প্রোগ্রামের ১১ বর্ষপূর্তি উদযাপিত