শনিবার, 12 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ীতে ল্যাম্পি আক্রান্ত গরুর পঁচা মাংস বিক্রির সময় কসাই আটক, জনতার গণধোলাই

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ১২ জুলাই ২০২৫ - ১:২০ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নয়াবাজার এলাকায় ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু জবাই করে পঁচা মাংস বিক্রির চেষ্টা চলাকালে এক কসাইকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম শাহিনুর রহমান (৪২)। তিনি শিমুলবাড়ী ইউনিয়নের ভুরিয়ারকুটি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শাহিনুর একটি বস্তায় করে পঁচা মাংস নিয়ে নয়াবাজারের এক দোকানে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পথচারীরা তাকে থামিয়ে বস্তাটি খুলে দেখেন। বস্তা খুলতেই পঁচা ও দুর্গন্ধযুক্ত মাংস বের হয়, যা দেখে উত্তেজিত জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,“জনতা শাহিনুর রহমানকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাংসটি ল্যাম্পি রোগে আক্রান্ত গরুর। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, পঁচা ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা হচ্ছিল। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষক বহিষ্কারের ঘটনায় পক্ষপাত মূলক তদন্তের অভিযোগ শেকৃবি ছাত্রদলের

রাবিতে পুত্র-কন্যা কোটার সুবিধা পাবেন না শিক্ষক-কর্মকর্তার সন্তানরা

আপনার মৃত্যুর পর আপনার স্মার্টফোন কী বলবে?

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ৎ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নেপথ্যে ‘বালু হাবিব’

সিরাজগঞ্জ রায়গঞ্জে আয়না ঘরের সন্ধান উঠে এলো ভয়াবহ নির্যাতনের কথা

এইচএসসি পরীক্ষার জন্য করোনা স্থগিত!

‘জুলাই সনদ নিয়ে কালক্ষেপণ করা মানে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি’

ই-সিগারেটে বিপদ সংকেত: ব্যবহারে শাস্তি, জানালো ডিআইইউ টিসিআরসি

বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু

উপ-উপচার্যের সাথে নোবিপ্রবিসাসের মতবিনিময় সভা