বুধবার, 30 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশার আম বাগানে উকুন পোকার আক্রমণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেই তদারকি

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ - ১১:৩৬ পূর্বাহ্ন

পোরশা নওগাঁ প্রতিনিধি নওগাঁর বরেন্দ্র অঞ্চল পোরশা উপজেলা ।এখানে ধান গমের পাশাপাশি অধিকাংশ জমিতে আম চাষ হয়ে থাকে ।চলতি মৌসুমে শুরুতে বাগানে গাছে গাছে প্রচুর মুকুলের সমারোহ ছিল কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় এবং অনাবৃষ্টির কারণে মুকুল ঝরে যায় বিভিন্ন কোম্পানির বিষ প্রয়োগ করেও কোন প্রতিকার হয়নি। এর পরেও মুকুলে যতটুকু আম ছিল এর মধ্যে উকুন প্রকার আক্রমণে সমস্ত আম পড়ে যাচ্ছে। ৩০শে এপ্রিল রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় তেতুলিয়া ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের আম চাষী আলহাজ্ব মোঃ কাউসার কামালের বাগানে গিয়ে দেখা যায় প্রত্যেকটি গাছে আমের উকুন প্রকার আক্রমণে আম পড়ে যাচ্ছে ।এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের মনিটরিং না থাকায় আমরা সঠিক পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছি।আর এ কারণে চাষীরা নিরুপায় হয়ে বিভিন্ন কৃষি ডিলারের পরামর্শ নিয়ে বিভিন্ন কোম্পানির যেমন এবামেটিন গ্রুপের ১.৮বিষ ও ভার্টি ম্যাক্স বিষ স্প্রে করেও এই পোকার আক্রমণ থেকে আম রক্ষা করা যাচ্ছে না ।এলাকার অন্যান্য আমচাষীদেরও একই সমস্যা ।আম চাষিরা বলেন কৃষি কর্মকর্তারা সঠিক সময়ে মনিটরিং ও সঠিক পরামর্শ প্রদান করলে এই পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে বলে দাবি করেন এলাকার সকল চাষী ।পরিশেষে এলাকার সকল চাষি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে ।তারা যেন এ বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে। তা না হলে চাষিরা আম চাষের মনবল হারিয়ে ফেলবে বলে ধারণা করছে এলাকার সাধারণ জনগন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে জিআইএস ম্যাপিংয়ের কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাকৃবির তাপসী রাবেয়া হলে পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব আয়োজিত

বাকৃবিতে শীতকালীন সবজি বীজের পরিচর্যা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিহত ছাত্রদল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

হামলাকারীকে খেলতে না দেওয়ায় হাবিপ্রবির অন্ত:বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট বন্ধের অভিযোগ

অর্কিড কাঞ্চনে সজ্জিত রাবি: রূপ, রং ও গুণের এক বিরল সংমিশ্রণ

ডিআইইউ সাংবাদিক সমিতির উদ্যোগে জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঊষার ৪০ বছর পূর্তি ও গ্র্যান্ড রিইউনিয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণিল উৎসব

পারভেজ হত্যার বিচারের দাবিতে বাকৃবিতে ছাত্রদলের মানববন্ধন

প্রফেসর ড. মো. জিল্লুর রহমানের ইন্তেকালে পবিপ্রবির গভীর শোক