শনিবার, 3 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মদ-গাঁজা জব্দ

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ৩ মে ২০২৫ - ৩:১৮ অপরাহ্ন

হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মদ-গাঁজা জব্দ নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সদস্যরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান চালিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। ২ মে পরিচালিত অভিযানে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও সেখান থেকে ভারতীয় শাড়ী ৭১ পিস, মদের বোতল ৩০ টি এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় চার লক্ষ সতেরো হাজার পাঁচশত টাকা। বিজিবি জানায়, বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৫৫ বিজিবির সদস্যরা সীমান্তের দুর্গম এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অপারেশনগুলো চালায়। চোরাচালানিরা পণ্য ফেলে রেখে পালালে সেগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও শাড়ী আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল ও চুনারুঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এ ঘটনায় বলেন, চোরাচালান ও মাদক প্রবেশ রোধে আমরা সর্বদা সক্রিয়। এই ধরনের অভিযান আমাদের যুবসমাজকে মাদকের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা করতে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারে সক্রিয় ভূমিকা রাখবে। আবু হাসিব খান চৌধুরী পাবেল হবিগঞ্জ ০১৭১২-১৬৭১৬৯

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ডিআইইউ’র “ল” বিভাগের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

লংগদুতে জায়গা সংক্রান্ত দ্বন্দ্বে আহত কেয়ারটেকার

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশী মদ সহ আটক ৩

ইবিতে অনুষ্ঠিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক সেমিনার

ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েও রক্ষা হলো না আ.লীগ নেত্রী দোলনার 

ঈদের আগে ঢাকায় কোরবানির হাটের মহাযজ্ঞ, কোথায় বসবে কোন হাট?

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর

হবিগঞ্জের পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমাদের লড়াইটা কেবল বাংলাদেশে  নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী

শিক্ষাঙ্গনে অস্ত্রের রাজনীতি: শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জুবায়েরের

ধাপকাই প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মতে নতুন পাঠ্যবইয়ের মান প্রশংসনীয়