বৃহস্পতিবার, 20 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশী মদ সহ আটক ৩

প্রতিবেদক
shafiel alam sumon
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ - ৩:৪৩ অপরাহ্ন

সিপিএসসি, র‌্যাব–১৪, ময়মনসিংহ কর্তৃক পৃথক দুটি অভিযানে কোতোয়ালী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ ও একটি প্রাইভেটকার‘সহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার* সিপিএসসি, র‌্যাব–১৪, ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় বিপুল পরিমাণ বিদেশী মদের চালান ময়মনসিংহ জেলার তারাকান্দা রোড হতে শহরের উদ্দেশ্যে রওনা করেছে। এরই প্রেক্ষিতে র‌্যাব–১৪, ময়মনসিংহ এর অধিনায়ক মহোদয়ের নির্দেশক্রমে সিপিএসসি’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৯ মার্চ ২০২৫খ্রি. তারিখ দুপুর অনুমান ১৪:০০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ পশ্চিম বাজার সাকিন জনৈক জুয়েল মিয়ার ভাতের দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে মোঃ সোহেল মিয়া (৩১), পিতা–ইদু মিয়া, সাং–পাড়ার টেক, থানা– কালিগঞ্জ, জেলা–গাজীপুর‘কে ২০২(দুইশত দুই) বোতল বিদেশী মদ ও কালো রংয়ের একটি প্রাইভেটকার‘সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের ওজন ১৩৩ লি: ৫০০ মি:লি: এবং আনুমানিক বাজার মূল্য ১৭,৮০,০০০/- (সতের লক্ষ আশি হাজার) টাকা। অপর একটি অভিযানে র‌্যাব–১৪, ময়মনসিংহ সিপিএসসি’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান এর নেতৃত্বে আভিযানিক দল ১৯ মার্চ ২০২৫খ্রি. তারিখ দুপুর অনুমান ১২:১০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন সিটি কর্পোরেশন এর ১৮ নং ওয়ার্ডস্থ পাটগুদাম ব্রীজের পশ্চিম পাড় জয়বাংলা চত্ত্বর সংলগ্ন জনৈক বাদল মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। সজিত রাজ ধর(১৯), পিতা–কৃষ্ণ রাজ ধর, ২। মো: শিপন খান (১৯), পিতা– জালাল খান, উভয় সাং–কৃষ্ণের চর, থানা–দুর্গাপুর, জেলা–ময়মনসিংহ‘কে ১১(এগারো) বোতল বিদেশী মদ‘সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের ওজন ৮ লি: ২৫০ মি:লি: এবং আনুমানিক বাজার মূল্য ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা। উক্ত বিষয়ে ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরপূর্বক আসামীসহ আলামত হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে তারণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৮ জুলাই ২০২৪।বৈষম্যের বিরুদ্ধে দেশজুড়ে অবরোধ-বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।গঠিত হয় ৬৫ সদস্যের সমন্বয়ক টিম।

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

ময়মনসিংহ ডিবি ও র‌্যাব-১৪ জালে ০৫ ছিনতাইকারী’

শেরপুরে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত, বাসে আগুন

রাজশাহীর ওয়াসার বড় প্রকল্প গ্রহণ প্রশংসনীয়

উলিপুরে ১৫’শ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নয়ন গ্রেপ্তার

গবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আয়োজিত

পোরশায় আম চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুই পা অচল হলেও থামাতে পারেনি টুটুলের বিশ্ববিদ্যালয় ছোঁয়ার স্বপ্ন