সোমবার, 30 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে ‘রিপোর্ট এন্ড রিপোর্টিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ - ১০:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) লিও ক্লাবের আয়োজনে ‘রিপোর্ট এন্ড রিপোর্টিং’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের গ্যালারিতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

লিও ক্লাবের সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সৈকতের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাকৃবি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হোসাইন নাজির ও কর্মশালার প্রধান বক্তা হিসেবে ছিলেন সময় টিভির সিনিয়র সাব-এডিটর আবু তাহের টুটন। 

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের দেশি ও বিদেশি ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা দৈনন্দিন জীবনে সুন্দরভাবে উপস্থাপনে রিপোর্টিং স্কিলের উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় প্রধান বক্তার হাতে কলমে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর এবং মুক্ত আলোচনার মাধ্যমে তাদের চিন্তা ভাবনা ও জিজ্ঞাসাগুলো তুলে ধরেন। শিক্ষার্থীদেরকে কয়েকটি গ্রুপে ভাগ করে রিপোর্টিং টাস্ক এবং গ্রুপ পারফরম্যান্স মার্কিং করা হয়। 

অনুষ্ঠান শেষে বক্তারা এমন কর্মশালা আরো বেশি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে জেলা টাস্কফোর্সের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

রাবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৪

যবিপ্রবিতে ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পিইএসএস বিভাগ

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

আলোচিত শুকরনগর ২১ বছরের ছেলে ও ৫২ বছরের মহিলার পরকীয়ার কেলেংকারি বিস্তারিত।

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলা সম্মেলন 

ইসকন নিষিদ্ধের দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

বর্ণাঢ্য আয়োজনে ইবির ৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ, গণসাক্ষর ও স্মারকলিপি

তাড়াশে অবৈধ মাটি ট্রাক্টরে পরিবহন করায় রাস্তার বেহাল দশা