সোমবার, 14 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশায় বর্ণিল আয়োজনে বাংলার নববর্ষ উদযাপন

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ - ৩:৩৯ অপরাহ্ন

এম এ মান্নান পোরশা নওগাঁ প্রতিনিধি বাংলা নববর্ষ ১৪৩২ এর পহেলা বৈশাখ উদযাপন করতে বর্ণিল আয়োজনে আনন্দ শোভাযাত্রা করছে পোরশা উপজেলা পরিষদ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার (১৪ইএপ্রিল) সকাল সাড়ে ১০টায় নতুন বছরকে স্বাগত জানাতে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে উপজেলার প্রতিটি অফিস ,স্কুল কলেজ ,মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে বর্ণিল সাজে অংশগ্রহণ করতে দেখা গেছে। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় ফিরে আসে। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ আদনান সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন বাংলাদেশ বৈচিত্রের দেশ। আমাদের সংস্কৃতির মধ্যে অনেক বৈচিত্র রয়েছে ।সকল বৈচিত্র্যের মাঝে বাংলাদেশের মানুষ হিসাবে আমরা সকলে সমবেত থাকতে চাই ,ঐক্যবদ্ধ থাকতে চাই। বাংলা নববর্ষ বাংলাদেশের ঐতিহ্য এটা আমাদেরকে আরো সংহত করবে ।এ সময় নির্বাহী অফিসার মহোদয় নতুন বছরে সকলে মিশে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে আরো বিভিন্ন অফিসের কর্মকর্তা বৃন্দ শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। পরিশেষে সকলে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসাথে বসবাস করার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন

জনগণকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

নড়াইলে হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল  উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী দিলো তুরস্কের সংগঠন এয়াতিম ভাকফি

হাবিপ্রবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ কমিটির নেতৃত্বে শরিফুল-সাব্বির

ক্ষতিকর বালাইনাশকের বিকল্প ব্যবহার নিয়ে বাকৃবি গবেষকদের পরামর্শ ও দিকনির্দেশনা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রাকিবুল ইসলাম ও রাহাত হাসান

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ডায়াগনস্টিককে সিলগালা, দুইজনের কারাদণ্ড

১৬ মে পর্যন্ত গুচ্ছ ফল নিরীক্ষার আবেদন চলবে

হাবিপ্রবি সংলগ্ন নারী শিক্ষার্থীদের মেসে প্রক্টরের মতবিনিময়