মঙ্গলবার, 21 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে তালতলা ব্রিজের নিচে দুই নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ - ৮:৪৮ অপরাহ্ন

কুড়িগ্রামের কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচে দুই নবজাতকের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে স্থানীয় গ্রামবাসীরা গোসল করতে গিয়ে ব্রিজের নিচে এ মর্মান্তিক দৃশ্য দেখেন।

প্রথমে পানিতে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে তারা চমকে ওঠেন। কিছুক্ষণ পর পানির কাছাকাছি শুকনো স্থানে আরেকটি নবজাতকের মরদেহ পাওয়া যায়।

খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন। বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আলী কচাকাটা থানায় বিষয়টি জানান। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয়দের মতে, নবজাতক দুটি যমজ এবং তাদের বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় মাস। ইউপি সদস্য সিদ্দিক আলী জানান, কে বা কারা এই মর্মান্তিক কাজ করেছে, তা এখনও জানা যায়নি।

কচাকাটা থানার উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় জানান, মরদেহ দুটি উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।

এ ঘটনা এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীন ইসলাম নিহত

ইবি শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির সভাপতি অনিন্দ্য, সম্পাদক সায়েম

পুঠিয়ায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ

হাবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর

যবিপ্রবি ফার্মেসি অ্যাসোসিয়েশন ভিপি তৈয়েবুর, সম্পাদক অরু

রাজশাহীতে সরকারি খাল দখলে সন্ত্রাসীদের হামলা 

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে বঞ্চিত হওয়ায় রাবির ডিভিএম বিভাগে তালা

যশোরে প্রধান ডাকঘরের নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীর দাবি হত্যা

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু,ড. ইউনূসের কৃতজ্ঞতা প্রকাশ