রবিবার, 6 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছাগল বিক্রির টাকা নিয়ে তুলকালাম কান্ড

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ৬ জুলাই ২০২৫ - ৯:০৬ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোরে ছাগল বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট ও ২০ হাজার টাকা ছিনতায়ের অভিযোগ পাওয়া গেছে। তানোর উপজেলার মাদারিপুর বাজারে ঘটে মারপিট ও টাকা ছিনতায়ের ঘটনা। ওই দিন শেষ বিকেলের দিকে ছাগল মালিক মাদারিপুর গ্রামের খলিল বাদি হয়ে ছাগল ক্রেতা ওই গ্রামের দুলাল তার ভাই মিঠু ও রুবেল এবং বাবু ডাক্তারের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় উভয়ের পক্ষের মধ্যে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে। তানোর উপজেলার খলিল মাদারিপুর বাজারে দুলালের নিকট ৩ হাজার টাকায় ছাগল বিক্রি করে। কিন্তু ছাগল বিক্রির পুরো টাকা না দিয়ে ১০০ টাকা কম দেয়। একারনে অসহায় ছাগল মালিক দুলালের কাছ থেকে ছাগল ফেরত নিয়ে বাড় চলে যায়। পুনরায় ছাগল বিক্রির জন্য বাজারে আসে খলিল। ছাগলটি তিনি ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করে। এরই জের ধরে পূর্বের ক্রেতা দুলাল তার ভাই মিঠু এবং রুবেল ছাগল মালিক খলিলকে অকাথ্য ভাষায় গালাগালি করে। খলিলের চাচাতো ভাই মজিবুর গালাগালি করতে নিষেধ করলে তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। তাকে উদ্ধার করতে খলিল আসলে তাকেও বেধড়ক পিটিয়ে টেনে হেচড়ে বাবু ডাক্তারের দোকানের কাছে নিয়ে যায়।

ভুক্তভোগী খালিল জানান, আমি গরীব অসহায়, আমাকে মেরে ধান ও ছাগল বিক্রির ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সংবাদ পেয়ে আমার স্ত্রী আসলে তাকেও পেটায়। তাদের ভয়ে এলাকায় কেউ কথা বলতে পারেনা। আমি এঘটনার ন্যায্য বিচার চাই।

তবে অভিযুক্তরা জানান, কথা-কাটাকাটি হয়েছে, মারপিট ও টাকা ছিনতায়ের কোন ঘটনা ঘটেনি। আমাদের কে ফাঁসানোর জন্য খলিল এসব নাটক সাজিয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ডিআইইউতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা: যুক্তি মেধা ও শ্রেষ্ঠত্বের লড়াই

পবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি

কুবির সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষককে প্রাণ নাশের হুমকির অভিযোগ

নড়াইলে বিএনপি নেতার ওপর হামলায় ৫ জন গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন ওসি আশিকুর রহমান

নোবিপ্রবিতে কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

বাকৃবিতে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার আয়োজন করবে “ডাড”

মার্কশিট পেতে দীর্ঘসূত্রিতা: ইবি প্রশাসনের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

থাইল্যান্ড পালানোর সময় আটক অভিনেত্রী নুসরাত ফারিয়া

থাইল্যান্ড পালানোর সময় আটক অভিনেত্রী নুসরাত ফারিয়া

উদ্বোধন হলো আরএমপি কালচারাল ক্লাব

লংগদু জোনের উদ্যোগে দূর্গম পাহাড়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্প