শনিবার, 31 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছাত্রলীগের পোশাক বদলে ছাত্রদলে অনুপ্রবেশ, কাঠগড়ায় সাকিল

প্রতিবেদক
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
শনিবার, ৩১ মে ২০২৫ - ১:৫০ অপরাহ্ন

সোহরাওয়ার্দী কলেজে রাজনৈতিক পরিচয় বদলে বিতর্কের জন্ম দিয়েছেন এক সময়ের ছাত্রলীগ কর্মী সাকিল—এমন অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। অভিযোগ অনুযায়ী, ছাত্রলীগের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা সাকিল বর্তমানে কলেজ ছাত্রদলের ছত্রছায়ায় অবস্থান করছেন এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করছেন।

 

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি সংবাদ সম্মেলন কভার করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক সদস্যের ফোন কেড়ে নেন এবং তাকে হেনস্তা করার চেষ্টা করেন সাকিল। বিষয়টি জানার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে কলেজ ছাত্রদলের সভাপতি জসিমউদ্দীনকে অবহিত করলে, জসিম সাকিলকে ক্ষমা চাইতে বলেন এবং ভবিষ্যতে এমন আচরণ না করার বিষয়ে সতর্ক করে দেন।

 

 

 

শিক্ষার্থীদের দাবি, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর সাকিল তার পুরনো পরিচয় গোপন করে নতুন রূপে ছাত্রদলের ছায়ায় প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি তার পূর্বের ফেসবুক আইডি—‘এস.বি সাকিল আহমেদ’—বন্ধ করে নতুন আইডি খুলেছেন যাতে আগের রাজনৈতিক কর্মকাণ্ড লুকানো যায়। পুরনো আইডি থেকে ধানমন্ডি ৩২ নম্বরে মোমবাতি প্রজ্বালন ও ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্টও করেছেন বলে জানানো হয়, যার স্ক্রিনশটও শিক্ষার্থীদের হাতে রয়েছে।

 

 

 

একাধিক সূত্র জানায়, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাকে বিভাগের মেসেঞ্জার গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়। তার ব্যাচের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বরাবরই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ছিল। ছাত্রলীগের পক্ষে পোস্ট করত এবং আমাদের হুমকি দিত। এজন্য ১৪৭ জনের ব্যাচের সম্মতিতে তাকে মেসেঞ্জার গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়।”

 

 

 

এ বিষয়ে সাকিল বলেন, “যে আইডির কথা বলা হচ্ছে সেটা আমার না। আমি ছাত্রলীগ করি এমন কোনো প্রমাণ থাকলে যে শাস্তি দিবেন, আমি তা মাথা পেতে নেব। আমার পুরো পরিবার বিএনপির সঙ্গে যুক্ত।”

 

 

এদিকে কলেজ ছাত্রদলের সভাপতি জসিমউদ্দীন বলেন,“ছাত্রদলের কোনো দোসর বা বহিরাগত এলে আমরা ব্যবস্থা নেব। সাকিলকে নিয়ে যে অভিযোগ উঠেছে তা আমি খতিয়ে দেখেছি। তার পুরনো ও নতুন আইডির মধ্যে পার্থক্য রয়েছে, যা স্পষ্টভাবে বোঝা যায়।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত