সোমবার, 3 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:৫৭ পূর্বাহ্ন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে ডিবি পুলিশের পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন। গ্রেফতার মোঃ সুমন শেখ (২৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সুমন শেখ (২৫) নড়াইল জেলার সদর থানাধীন ভোওয়াখালী (দক্ষিনপাড়া) গ্রামের মোঃ শহিদুল শেখর ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার (২ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানা পৌরসভাধীন ৫ নং ওয়ার্ডের ভওয়াখালী গ্রামস্হ মিতালি সংঘটু ভওয়াখালী গামি সড়কে মিতালি সংঘের পিছনের গেটের পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) টিটু আলী, এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সুমন শেখ (২৫)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইল ডিবি কর্তৃক পঁচাত্তর পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার।
মোঃ পিয়াস মোল্যা(২৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ পিয়াস মোল্যা (২৮) নড়াইল জেলার সদর থানাধীন কুড়িগ্রাম গ্রামের মৃত শরিফুল ইসলাম মোল্যার ছেলে। রবিবার (২ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানা পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের কুড়িগ্রাম গ্রামস্হ জনৈক জাহিনুর মোল্যার আধাপাকা বসতবাড়ির পূর্ব পাশে বাধাঘাট টু ধোপাখোলা মোড়গামী পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ অহিদুর রহমান, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ পিয়াস মোল্যা (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঁচাত্তর পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইল ডিবি কর্তৃক ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার।
 মোঃ খাইরুল কাজী(৩৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ খাইরুল কাজী(৩৬) নড়াইল জেলার সদর থানাধীন সম্ভুডাঙ্গা গ্রামের মৃত মোছাদ্দের কাজীর ছেলে। শনিবার (১ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানাধীন ভদ্রবিলা ইউনিয়নের ফুলশ্বর গ্রামস্হ ঝিকরা ফুলশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) টিটু আলী, এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ খাইরুল কাজী (৩৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে তিন দিনব্যাপী গবেষণা অগ্রগতির কর্মশালা শুরু শনিবার

বিএসপি আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান‘ কবিতা মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে’

নানা কর্মসূচিতে যবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ও পুনরাবৃত্তি রোধে প্রতিশ্রুতি

ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের প্লান অফ একশন প্রণয়নে সাবন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত

ডিআইইউতে ছাত্রদলের নতুন নেতৃত্ব, শিক্ষার্থীদের কল্যাণের প্রতিশ্রুতি

আজমিরীগঞ্জের সাবেক চেয়ারম্যান আমজাদ আবারও সেনাবাহিনীর হাতে গ্রেফতার

শেকৃবিতে নিয়োগের নামে আওয়ামী পুনর্বাসন ও অর্থ লেনদেনের অভিযোগ

যশোরে শেখ হাসিনার সচিব মে.জে. (অব) সালাহউদ্দিন মিয়াজীকে ঘিরে রেখেছে ছাত্র-জনতা, আটকের দাবি

ইবির বাংলা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মনজুর রহমান